Friday, June 12, 2026

সংশোধনাগারে খাবারের মান নিয়ে নওশাদের অভিযোগ নস্যাৎ কারামন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে খাবারের গুণগত মান নিয়ে এবার সরব আইএস‌এফ বিধায়ক ন‌ওশাদ সিদ্দিকি। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার নিজের জেলবন্দি থাকার অভিজ্ঞতার কথা স্মরণ করে ভাঙরের আইএস‌এফ বিধায়ক অভিযোগ করেন, সংশোধনাগারে খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ। তিনি বলেন, সরকারি আদেশে বন্দিদের জন্য ৭৫ গ্রাম করে মাছ দেওয়ার কথা। কিন্তু বাস্তবে তা মানা হয় না। ন‌ওশাদের আরও অভিযোগ, শীতকালে বিকাল চারটেয় রাতের খাবার দিয়ে দেওয়া হয়। বন্দিদের ঠান্ডা খাবার পরিবেশন করা হয়। কোনও সরকারি নির্দেশ মানা হয় না।
যদিও ন‌ওশাদের অভিযোগের উত্তরে কারামন্ত্রী অখিল গিরি জানান, সরকারি নির্দেশেই রয়েছে জেলবন্দিদের কি খাবার, কতটা দিতে হবে। সেই নির্দেশ অনুযায়ী প্রতিদিন ২৫০ গ্রাম চালের ভাত, ১০০ গ্রাম ডাল, ৩০০ গ্রাম সবজি তার সঙ্গে ১০০ গ্রাম আলু থাকতে হবে। এছাড়া সপ্তাহে একদিন করে ৭৫ গ্রাম মাছ, ৭৫ গ্রাম মাংস, ২৫ গ্রাম সোয়াবিন, ডিম দেওয়া হয়।

ন‌ওশাদের অভিযোগ মানতে চাননি কারামন্ত্রী। তিনি জানান, বিকাল চারটার সময় চা ও দুটো করে বিস্কুট দেওয়া হয়। তাছাড়া টিফিনে মুড়ি, বাদাম ও ডাল ভাজা দেওয়া হয়। যারা নিরামিষভোজী তাদের জন্য ২৫০ এম‌এল দুধও দেওয়া হয় বলে জানান কারামন্ত্রী।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...