Monday, April 13, 2026

গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে আটক ‘রহস্যজনক’ নৌকা! বাণিজ্যনগরীতে আতঙ্ক

Date:

Share post:

২৬/১১ মুম্বাই হামলার (Mumbai Attack) সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও দগদগে মানুষের মনে। গেটওয়ে অব ইন্ডিয়ার (Gateway of India) কাছে তাজ হোটেল (Taj Hotel) থেকে শুরু করে শহরের হাসপাতাল, রেস্তোরাঁ, রেলস্টেশন এমনকি ধর্মীয় স্থান কিছুই বাদ যায়নি। নৃশংস এক হত্যালীলা চলেছিল শহরজুড়ে। সেই স্মৃতি উসকে ফের নতুন আতঙ্ক বানিজ্যনগরীতে। এবার গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে ঘুরতে দেখা গিয়েছে ভিনদেশি এক নৌকাকে (Boat)। সেই নৌকাতেও কয়েকজন সওয়ারি ছিলেন। নৌকার গতিবিধি রহস্যজনক দেখেই এলাকা ঘিরে ফেলে পুলিশ। ইতিমধ্যে ওই নৌকার ৩ জনকে আটক করেছে পুলিশ। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে নৌকাটি কুয়েতের (Kuwait)।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে “আবদুল্লা শরিফ” নামের একটি সন্দেহজনক নৌকাকে ঘুরে বেড়াতে দেখা যায়। নৌকাটি দেখে সন্দেহ হওয়ায় সেটিকে আটক করে পুলিশ। তবে নৌকায় যে তিনজন ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নৌকাটি কুয়েতের। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে আটক হওয়া নৌকায় ছিলেন মোট তিন জন। আরোহীরা প্রত্যেকেই তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার বাসিন্দা। কিন্তু তাঁরা মুম্বই পৌঁছলেন কী করে? জবাবে তাঁরা যে কাহিনি শুনিয়েছেন পুলিশকে, তা শুনে চোখ কপালে পুলিশকর্তাদের।

পুলিশ সূত্রে খবর, ওই তিন ব্যক্তি একটি মৎস্য সংস্থায় কাজ করতেন। কিন্তু সেখানে কাজের পরিবেশ ছিল খুবই খারাপ। কিছু বলতে গেলেই জুটত মালিকের মারধর। তার উপর বেতনও হত না ঠিকমতো। ফলে অধৈর্য হয়ে পড়েছিলেন ভারত থেকে সেখানে কাজ করতে যাওয়া তিন মৎস্যজীবী। কর্মীরা যাতে পালিয়ে যেতে না পারেন সে জন্য মৎস্য সংস্থাটি সকলের পাসপোর্ট কেড়ে নিয়েছিল। সঙ্গে ছিল না টাকাপয়সাও। ফলে সাধ থাকলেও সাধ্য বিশেষ ছিল না। অনেক চিন্তা করে তাঁরা ঠিক করেন, মালিকের নৌকা নিয়েই পালাবেন দেশের দিকে। সেই অনুযায়ী, মালিকের খারাপ ব্যবহার থেকে মুক্তি পেতে কুয়েতের সংস্থা থেকে নৌকা চুরি করে তাঁরা ভেসে পড়েন পারস্য উপসাগরে, তারপর ভাসতে ভাসতে আরব সাগর। একটানা ১২ দিন আরব সাগরে ভেসে তাঁরা পৌঁছন মুম্বই উপকূলে। সেখানেই পুলিশ তাঁদের আটক করে। তবে এখনও পর্যন্ত এ মামলায় কোনও এফআইআর দায়ের করেনি পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া কুয়েতের নৌকাটিকে পুলিশ কোলাবায় তাজ হোটেলের কাছে আটক করে রাখা হয়েছে।

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...