Wednesday, May 13, 2026

সাঁতরাগাছি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, আজ থেকেই পথে দূরপাল্লার ৫৬ বাস

Date:

Share post:

সাঁতরাগাছি (Santragachi) বাস স্ট্যান্ড (Bus Stand) থেকে ৫৬টি নতুন সরকারি দূরপাল্লা বাসের যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত এগুলি সাঁতরাগাছি (Santragachi) থেকে চলাচল শুরু করবে। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty) জানিয়েছেন, বুধবার মুখ্যমন্ত্রীর হাত ধরে বাস-ভেসেল এবং অন্যান্য প্রকল্প-সহ মোট ৭৫ নতুন কর্মসূচি শুরু হওয়ার কথা। ধর্মতলা থেকে বাস টার্মিনাস সরানোর হাইকোর্টের নির্দেশের পর বেশ কয়েকটি জায়গা বিকল্প বাস স্ট্যান্ড হিসেবে বেছে নিয়েছে রাজ্য। সেই তালিকার প্রথমেই রয়েছে সাঁতরাগাছি।

পরিবহণ মন্ত্রী আরও জানান, রাজ্য সরকার নতুন ২৬৫টি বাস কিনছে। সেই বাসগুলি ধাপে ধাপে পরিবহণ দফতরকে হস্তান্তর করছে। বুধবার পরিবহণ দফতরের ২৫০ কোটি টাকার বিবিধ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সাঁতরাগাছি থেকে এই প্রকল্পগুলির সূচনা করবেন তিনি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম এবং ডব্লিউবিটিসির অধীনে ৫৬টি নতুন ইলেকট্রনিক বাস এদিন রাস্তায় নামবে। এছাড়াও ১৫টি বাস টার্মিনাস, ডিপো ও যাত্রী শেল্টারেরও উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই ২৫০ কোটি প্রকল্পের পাশাপাশি এদিনই প্রায় ১০০ কোটি টাকার নয়া জেটি ও জাহাজেরও সূচনা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিনের সরকারি মঞ্চ থেকে পরিবহণ দফতরের আরও ৩০টি নতুন প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে গঙ্গার ঘাট ও জেটি সংস্কারের কাজও।

সূত্রের খবর, ৫৬টি নতুন বাসের মধ্যে ৩১টি বাসই উত্তরবঙ্গে যাতায়াত করবে। আপাতত সাঁতরাগাছি স্ট্যান্ড থেকেই চলাচল করবে সেগুলি। পরিবহণমন্ত্রী বলেন, “সাঁতরাগাছিতে নতুন বাস স্ট্যান্ডের পরিকাঠামো তৈরির কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করা হবে”।

 

 

 

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...