Saturday, April 4, 2026

‘ষড়যন্ত্রকে হারিয়ে শীঘ্রই ফিরবেন’! বিবাহবার্ষিকীর দিনে স্বামীর এক্স হ্যান্ডেলে পোস্ট হেমন্ত জায়ার

Date:

Share post:

“খুব শীঘ্রই ষড়যন্ত্রকে হারিয়ে বাড়িতে ফিরে আসবেন তিনি”। বিবাহবার্ষিকীর (Anniversary) দিনে স্বামীর এক্স অ্যাকাউন্ট থেকে এমনই আবেগঘন পোস্ট ঝাড়খণ্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) স্ত্রী কল্পনা সোরেনের (Kalapana Soren)। বুধবার হেমন্তের এক্স হ্যান্ডলে কল্পনা লেখেন, ‘‘ঝাড়খণ্ডের অস্তিত্ব এবং পরিচয় রক্ষা করতে চান বলেই হেমন্তজি মাথানত করেননি। তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইকেই বেছে নিয়েছেন এবং নিজেকে উৎসর্গ করেছেন।’’

বুধবার ১৮তম বিবাহবার্ষিকী উদযাপনের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিলেন হেমন্তের স্ত্রী কল্পনা। বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে কাটাতে না পারার যন্ত্রণা এদিন তাঁর পোস্টে স্পষ্ট। এদিন কল্পনা আরও লেখেন, ‘‘আজ আমাদের ১৮ তম বিবাহবার্ষিকী, কিন্তু হেমন্তজি পরিবারের সঙ্গে নেই। বাচ্চাদের সঙ্গে নেই। আমরা বিশ্বাস করি, তিনি এই ষড়যন্ত্রকে হারিয়ে বিজয়ী হবেন এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবেন। তিনি আরও লেখেন, আমি ঝাড়খণ্ডের এক জন সাহসী যোদ্ধার জীবনসঙ্গী। আজ আমি আর আবেগপ্রবণ হব না। হেমন্তজির মতোই আমি কঠিন পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখব এবং তাঁর সাহস ও সংগ্রামের শক্তি হয়ে উঠব।’’

ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারি মামলায় গত ৩১ জানুয়ারি হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেএমএম নেতা। এদিকে বুধবার হেমন্তের গ্রেফতারির পর ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন জেএমএম নেতা চম্পই সোরেন। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর ১০ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে গত সোমবারই নতুন ইনিংস শুরু করেছেন চম্পাই সোরেন। আর একের পর এক রাজনৈতিক পালাবদলের মাঝে হেমন্তের বিবাহবার্ষিকীতে তাঁর স্ত্রীর পোস্ট ঘিরে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...