Monday, April 13, 2026

বিজেপি শাসিত মধ্যপ্রদেশ বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়! গ্রেফতার কারখানার মালিক-সহ ৩

Date:

Share post:

ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের (Blast) ঘটনায় গ্রেফতার কারখানার মালিক-সহ তিন জন। অভিযুক্তদের নাম সোমেশ আগরওয়াল, রফিক খান এবং রাজেশ আগরওয়াল। পুলিশ সূত্রে খবর, রাজেশ ওই বাজি কারখানার মালিক। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। রাজেশের বিরুদ্ধে অভিযোগ, বিস্ফোরণের পর গা়ড়ি করে দিল্লির উদ্দেশে পালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে পুলিশের অনুমান, বিস্ফোরণের ঘটনার সঙ্গে সোমেশ এবং রফিকের কোনও যোগসূত্র থাকতে পারে। এদিকে বিজেপি শাসিত রাজ্যে এমন ভয়ঙ্কর কাণ্ডে দ্রুত এনআইএ (NIA) তদন্তের দাবি তৃণমূলের।

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ভোপাল থেকে ১৫০ কিলোমিটার দূরে হরদা শহরের বৈরাগড় এলাকার মাগার্ধা রোডের উপর একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। আচমকা বিস্ফোরণের ফলে সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার আশপাশের বাড়িগুলিতে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের পাশাপাশি সেখানে পৌঁছয় পুলিশও। ঘটনাস্থল থেকে ১৭৪ জনকে উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত কারখানায় বিস্ফোরণের ফলে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

 

 

Related articles

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...