Saturday, April 4, 2026

ভাইরাল ভিডিওর খুদে রাজঋষি মোহনবাগান তাঁবুতে, সচিব থেকে সমর্থকরা উচ্ছ্বাসে ভাসলেন

Date:

Share post:

ডার্বি ম্যাচের দিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় ১-২ গোলে পিছিয়ে থাকা মোহনবাগানের খুদে সমর্থক গোল শোধের জন্য প্রার্থনা করছে।দিমিত্রি পেত্রাতোস গোল দিতেই আবেগে ভেসে যায় সে। কাঁদতে দেখা যায় তাঁকে।সেই ভিডিও মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মোহনবাগান সুপার জায়েন্ট। শুধু তাই নয়, সবুজ-মেরুনের পক্ষ থেকে এবার বিশেষ পুরস্কার পাচ্ছে বাগুইআটির রাজঋষি।
ক্লাস টু-তে পড়া সমর্থকের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন তার কাকিমা। এবার এই খুদের মোহনবাগান প্রীতিতে মুগ্ধ ক্লাবও। রাজঋষির জন্য স্পেশাল গিফট দিয়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ফোন করে তিনি বলেন, ‘আমি তোমায় প্রতি ম্যাচে দু’টো করে টিকিট দেব। তুমি যাবে গিয়ে খেলা দেখে আসবে।

তাকে ক্লাবে আসার আমন্ত্রণ জানিয়ে দেবাশিস বলেন, ‘ইসকা নাম হ্যায় মোহনবাগান বলেছিলে না? একদিন এসো ক্লাবে এসে দেখে যাও তোমার প্রিয় মোহনবাগান কেমন। এসে ক্লাব দেখে যাবে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাগুইআটির রাজঋষি পরিবারের সঙ্গে টিভিতে খেলা দেখছে, আর আপন মনে কী যেন বিড়বিড় করে বলছে। বিষয়টা তখনও স্পষ্ট ছিল না। নজর তখন পুরোপুরি টিভির দিকে। এর মধ্যেই দিমিত্রির সেই গোল দেখে উচ্ছ্বাসে লাফিয়ে ওঠে ক্লাস টুয়ের ছাত্র রাজঋষি। নিজের মতো করেই চলতে থাকে সেলিব্রেশন। আর বলতে থাকে, ‘ইস কা নাম হ্যায় মোহনবাগান’!ফুটবল অন্তপ্রাণ এই খুদে প্রিয় ক্লাব মোহনবাগান এসজিকে পিছিয়ে থাকতে দেখাটা মোটেই বরদাস্ত করতে পারছিল না। তাই গোলের আনন্দের সেলিব্রেশন দেখে কাঁদতেও দেখা যায় রাজঋষিকে।

মঙ্গলবার বাবা-মায়ের সঙ্গে রাজঋষি গিয়েছিল সবুজ মেরুন তাঁবুতে। সেলফি জোনের পাশাপাশি ঐতিহাসিক অমর একাদশের মূর্তির সামনে দাঁড়িয়ে ছবিও তোলে। রাজঋষির নাম লেখা মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি, ব্যাগ, টুপি উপহার দেওয়া হয় তাকে। ট্রফি ক্যাবিনেটের সামনে দাঁড়িয়েও সেই সম্পর্কে খুঁটিনাটি জেনে নেয় এই খুদে বাগান-ভক্ত।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...