Saturday, March 14, 2026

বিধানসভায় বিজেপি বেনজির ‘অসভ্যতা’! “এটা পার্টি অফিস না”, তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) বাজেট পেশের সময় বেনজির অসভ্যতা বিজেপি (BJP) বিধায়কদের। বারবার তাঁদের তুমুল হৈ হট্টোগোলে বাজেট পড়া বন্ধ করতে হয় চন্দ্রিমার। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandapadhyay) বারবার বলার পরেও কাজ না হওয়ায় ধৈর্যের বাঁধ ভাঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরোধীদলকে তীব্র ভর্ৎসনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা।’’

চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের শুরু থেকে তীব্র তুমুল চিৎকার শুরু করেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়করা। স্পিকার বারবার, তাঁদের বোঝানোর চেষ্টা করেন, যে তাঁদের বলার সময় দেওয়া হবে। কিন্তু তাতেও তাঁরা থামেন না। এক সময় বিরক্ত হয়ে বাজেট পড়া বন্ধ রেখে বসে পড়েন অর্থ প্রতিমন্ত্রী। তাঁদের থামানোর চেষ্টা করেন বিধানসভার স্পিকার।

তার পরেও বিরোধীরা না থামলে উঠে বলতে শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, আপনারা চুপ করুন। এভাবে বিধানসভা চিৎকার করা যায় না। এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা। মুখ্যমন্ত্রী মনে করান, গত সংসদ অধিবেশনে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করতে রেকর্ড সংখ্যক সাংসদকে সাসপেন্ড। কিন্তু মুখ্যমন্ত্রী জানান, সেটা তাঁর করবেন না। তবে বিজেপিকে বাংলা তথা বাঙালি বিরোধী বলে উল্লেখ করে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, বাংলার মানুষ দেখুক, কীভাবে তাঁদের জন্য রাজ্য সরকার কী করছে তা জানতে দিতে চায় না। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরে কিছুটা গোলমাল থামে।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...