Monday, April 6, 2026

আদালতে ফের জয় কুণালের, সারদার একটি মামলায় নির্দোষ ঘোষণা এমপি-এমএলএ কোর্টে

Date:

Share post:

আদালতে ফের জয় কুণাল ঘোষের। সারদার আরও একটি মামলায় বৃহস্পতিবার কুণাল ঘোষকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল বিধাননগরের এমপি-এমএলএ বিশেষ আদালত৷ আরও একটি সারদা মামলায় মুক্তি পেলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল এমপি-এমএলএ বিশেষ আদালত।

এই মামলার দীর্ঘ শুনানি করেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। আজ রায়দানে কুণালকে যাবতীয় অভিযোগমুক্ত বলে ঘোষণা করেন বিচারক জয়শঙ্কর রায়। তাঁর বিরুদ্ধে ৪০৯ ধারাও প্রযোজ্য নয় বলে রায় দেয় কোর্ট।

উল্লেখ্য, পার্ক স্ট্রিট থানার ২০১৩ সালের এই মামলায় এদিন নিজের দোষ স্বীকার করে নেন সারদাকর্তা সুদীপ্ত সেন। যেহেতু ৪০৬ ধারায় সর্বোচ্চ শাস্তি ৩ বছর এবং সুদীপ্ত তার বেশি সময় বন্দি আছেন, তাই তাঁর গিলটি পিটিশন গ্রহণ করেও মামলা থেকে মুক্ত বলে রায় দেন বিচারক।

এর আগে সারদা সংক্রান্ত একটি মামলায় মুক্তি পেয়েছিলেন কুণাল ঘোষ। বেকসুর খালাস পেয়েছিলেন তিনি।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...