Tuesday, April 7, 2026

কোথায় আছেন ঈশান কিষাণ? অবশেষে মিলল খোঁজ

Date:

Share post:

গত কয়েকমাস ধরেই চর্চায় ঈশান কিষাণ। ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতীয় দল থেকে সাময়িক ছুটি নিয়েছেন তিনি। এরপর আর তাকে দেখা যাচ্ছে না বাইশগজেও। ভারতীয় ক্রিকেট বোর্ড ঈশানকে রঞ্জিট্রফিতে খেলতে বললেও রঞ্জি খেলেননি তিনি। দক্ষিণ আফ্রিকার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিলো না ঈশানের। এমনকি ঈশান কোথায় আছেন তা জানতো না ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে অবশেষে খোঁজ পাওয়া গেল ঈশানের।

সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি, গত কয়েক সপ্তাহ ধরে বরোদায় রয়েছেন ঈশান। সেখানে হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে তাঁকে অনুশীলন করতে দেখা গিয়েছে। সেই সংবাদমাধ্যমের আরও দাবি, এই মুহূর্তে কিরণ মোরের অ্যাকাডেমিতে হার্দিক ও ক্রুনালের সঙ্গে মাঠে ঘাম ঝরাচ্ছেন তিনি। জানা যাচ্ছে, মূলত ফিটনেস ট্রেনিং করছেন ঈশান। অল্প ব্যাটিং অনুশীলনও করছেন। পান্ডিয়া ভাইদের পরামর্শ মতো অনুশীলন করতে শুরু করেছেন ঈশান। বরোদায় তাঁকে হার্দিক, ক্রুণালের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে। তবে ঈশান কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন, তা জানা যায়নি। গত ২৮ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে শেষ দেশের হয়ে খেলেছিলেন।

এদিকে কবে ঈশান জাতীয় দলে ফিরবেন? ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে এই প্রশ্ন করা হয়েছিল। তাঁর উত্তরে দ্রাবিড় বলেন, “এই মুহূর্তে ঈশানকে নিয়ে বেশি কথা বলতে চাই না। শুধু এতটুকুই বলার যে, প্রত্যেক ক্রিকেটারের জাতীয় দলে ফিরে আসার সুযোগ রয়েছে। এর আগেও বলেছি ঈশান আমাদের কাছে ছুটি চেয়েছিল, আমরা ছুটি দিয়েছিলাম।” এখানেই থেমে না থেকে দ্রাবিড় আরও যোগ করেছিলেন, “ঈশান যখন তৈরি থাকবে তখন ডাকা হবে। আমি বলিনি ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। আমি বলেছি যখন ও তৈরি থাকবে তখনই মাঠে নামবে। তবে একটাই শর্ত, ঈশানকে ক্রিকেট খেলেই ভারতীয় দলে ফিরে আসতে হবে। এবার ঈশান ভারতীয় দলে ফিরে আসার জন্য কোন পন্থা অবলম্বন করবে সেটা ওর ব্যাপার। টিম ম্যানেজমেন্ট মোটেও ওর উপর জোর করছে না।”

আরও পড়ুন- বাউচার-রীতিকার মন্তব্যে বাড়তে চলেছে হার্দিকের সমস্যা, মত প্রাক্তন এই ক্রিকেটারের

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...