Tuesday, March 24, 2026

বিচারপতির বিবৃতি নিয়ে অভিযোগ, অভিষেকের মামলা সরানোর আর্জি গ্রহণ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

এক্তিয়ারের বাইরে গিয়ে আদালতের ভেতরে ও বাইরে রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে বিচারপতি অমৃতা সিনহাকে জড়িয়েও বিবৃতি দিয়েছেন তিনি। দেশের শীর্ষ আদালতে এমনই অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের সেই আর্জি গ্ৰহন করল শুক্রবার গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আগামী ১৯ ফেব্রুয়ারি অভিষেকের আবেদন নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা যাচ্ছে।

শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের ভেতরে এবং বাইরে, এমনকী তাঁর অর্ডারেও রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন। তাঁর লিখিত অর্ডারে বিচারপতি অমৃতা সিনহাকে জড়িয়েও বিবৃতি দিয়েছেন। সেই কারণেই অভিষেকের আর্জি, বিচারপতি সিনহার এজলাসেও যেন তাঁর কোনও মামলার শুনানি না হয়। অভিষেকের অভিযোগ এবং আর্জির ভিত্তিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চে শুক্রবার সুয়োমোটো মামলায় যুক্ত করা হল অভিষেকের মামলা।

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...