Wednesday, March 25, 2026

হঠাৎ অযোধ্যায় অমিতাভ, রামমন্দিরে পুজো দিলেন মেগাস্টার!

Date:

Share post:

রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ফের অযোধ্যায় (Ayodhya)পৌঁছে গেলেন বলিউড শাহেনশা। বিশেষ কাজে রাম জন্মভূমি গিয়েই সোজা মন্দিরে যান অমিতাভ (Amitabh Bachchan)। আজ শনিবার সেখানে পুজো দিয়ে বিশেষ কাজ শুরু করবেন তিনি। সাদা পাঞ্জাবি-পাজামা আর গেরুয়া কোট পরে রামলালার (Ram Idol)মূর্তির সামনে করজোড়ে প্রার্থনারত দেখা গেল বিগ বি’কে।

২২ জানুয়ারি ছেলে অভিষেককে নিয়ে মোদির আমন্ত্রণ রক্ষা করেন অমিতাভ বচ্চন। সেদিন হেভিওয়েট তারকাদের মধ্যে একমাত্র তাঁর সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুশলমঙ্গল বিনিময় করতে দেখা যায়। আঠারো দিনের মাথায় ফের অযোধ্যায় পা রাখলেন মেগাস্টার। কিন্তু এত ঘন ঘন অমিতাভের অযোধ্যা যাওয়ার কারণ কী?সিনেমার শুটিং নাকি অন্য কিছু? বলিউড বলছে এক জনপ্রিয় গয়না প্রস্তুতকারক সংস্থার বিপণনী দূত হিসেবেই রামজন্মভূমিতে গেছেন অমিতাভ বচ্চন। ওই সংস্থার নতুন শো রুমের উদ্বোধন করার আগেই পুজো দিলেন তিনি।


Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...