Saturday, April 4, 2026

প্রতিভার কদর নেই, অবসাদে আ.ত্মঘাতী বরাহনগরের মেধাবী ছাত্র

Date:

Share post:

উত্তর শহরতলীর বরানগরের পিকে সাহা লেনে উদ্ধার এক ছাত্রের ঝুলন্ত দেহ। মৃতের নাম সৌম্যদীপ পাল (২২)। সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের এই ছাত্র অত্যন্ত চাপা স্বভাবের ছিলেন বলে জানা যায়। বেকারি থেকে বর্তমান সমাজ ব্যবস্থা- নানা কারণে অবসাদে ভুগছিলেন উত্তর শহরতলীর বরানগরের পিকে সাহা লেনে উদ্ধার এক ছাত্রের ঝুলন্ত দেহ। মৃতের নাম সৌম্যদীপ পাল (২২)। সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের তিনি। শেষ চিঠিতে তিনি লিখেছেন, বর্তমান সমাজ ব্যবস্থায় প্রতিভার কদর নেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে রিলসের রমরমা। এই সব কারণে পড়াশোনা ঠিকমত হচ্ছিল না তাঁর। সেমিস্টারে নাম্বার কমছিল। বাবা-মায়ের একমাত্র সন্তানের এই রহস্যমৃত্যুর কারণ বুঝতে পারছেন না প্রতিবেশিরাও।

বাড়িতে কেউ না থাকলে শেষ চিঠি লিখে নিজের ঘরে আত্মঘাতী হয় সে। পরে বাড়ির লোক তাকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

পরবর্তীতে ময়নাতদন্তের জন্যে কামারহাটি সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পরে সৌম্যের মা। শোকের ছায়া এলাকাতেও।

আরও পড়ুন- আরাবুল গ্রেফতারের পরই স্কুলের পাশ থেকে উদ্ধার বোমা! ফের চাঞ্চল্য ভাঙড়ে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...