Tuesday, March 24, 2026

কংগ্রেস সাংসদ-বিধায়কদের গুলি করে মারার নিদান বিজেপি নেতার

Date:

Share post:

ন্যায্য পাওনার দাবিতে ধর্নার পরেই কংগ্রেস নেতাদের আইন এনে গুলি করে মারার নিদান দিলেন কর্ণাটকের বিজেপি নেতা কে এস এসওয়ারাপ্পা। দেশ ভাগের চক্রান্ত চালাতে চাইছে কংগ্রেস নেতারা, এমনই অভিযোগ তুলে বিজেপি নেতার গুলি চালানোর বক্তব্যে সমালোচনা শুরু সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার থেকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ধর্নায় বসেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। আন্দোলনে নাম রাজ্যগুলির সাংসদ, মন্ত্রী ও বিধায়করাও যোগ দেন ধর্নামঞ্চে। অন্যদিকে বৃহস্পতিবারই কর্ণাটকের বিজেপি রাজ্য সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। সেখানেই কংগ্রেসের ন্যায্য পাওনার জন্য দাবির সমালোচনা করতে গিয়ে মাত্রাজ্ঞানহীন হয়ে পড়েন বর্ষীয়ান বিজেপি নেতা এসওয়ারাপ্পা।

শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে কংগ্রেস সাংসদ ডি কে সুরেশ ও বিধায়ক বিনয় কুলকার্নিকে গুলি করার কথা বলেন বিজেপি নেতা কে এস এসওয়ারাপ্পা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন করবেন একটি আইন তৈরি করতে, যেখানে এই ধরনের মানুষদের গুলি করে মারা যাবে। কংগ্রেস সাংসদ ও বিধায়কদের তিনি দেশদ্রোহী বলেও উল্লেখ করেন। এরপরই সমাজসেবীরা প্রশ্ন তোলেন যদি তাঁরা এসওয়ারাপ্পার বিরুদ্ধে এধরনের মন্তব্য কেউ করে তাহলে তাঁকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হবে, ডি কে সুরেশকে মারা কথা বললে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় না, এটাই ক্ষমতার মাহাত্ম্য।

যদিও শুক্রবারই কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেন এয়ওয়ারাপ্পার বিরুদ্ধে আইননানুগ পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, এসওয়ারাপ্পা দাবি করেন তিনি আরএসএস-এর প্রশিক্ষণ প্রাপ্ত। সেখানে কী এধরনের শিক্ষা দেওয়া হয়। উনি শুধুই হিংসা ছড়াতে পারেন।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...