Wednesday, March 25, 2026

“নির্লজ্জ বিজেপি”, রেড রোডের ধর্না থেকে তোপ দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি সরকার সবসময় বাংলাকে বঞ্চনা করেছে। এইভাবে বাংলার খেটে খাওয়া মানুষের সঙ্গে বঞ্চনা করে আসন্ন লোকসভা নির্বাচনে জেতা যাবে না। শুক্রবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে তৃণমূল কংগ্রেসের ধরনা কর্মসূচির অষ্টম দিনে ধরনামঞ্চ গর্জে উঠল বিজেপির বিরুদ্ধে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের ধারা এদিন এগিয়ে নিয়ে যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল নেতৃত্ব। সকাল থেকে রেড রোডের ধরনামঞ্চে উপস্থিত সাংসদ শুভাশিস চক্রবর্তীর নেতৃত্বে ধরনায় বসে তৃণমূলের জেলা, ব্লক ও পঞ্চায়েত নেতৃত্ব ও কর্মীরা। ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদার, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা।

এদিন ধরনামঞ্চে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র বলেন, সমস্ত নির্লজ্জতার সীমা অতিক্রম করেছে বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ ওদের ঝেঁটিয়ে বিদায় করেছে। তাই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের হকের টাকা আটকে রেখে বঞ্চনা করছে।


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...