Monday, March 30, 2026

বিধানসভায় অভব্য আচরণ, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ

Date:

Share post:

বাজেট অধিবেশন পেশ হওয়ার আগে বিধানসভায় বাজানো হয়েছিল রাজ্য সঙ্গীত। তবে দ্বায়িত্বজ্ঞানহীনের মতো সেই সময়ে নিজেদের আসনে বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এভাবে রাজ্য সঙ্গীতকে অপমান করার জন্য শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ দায়ের করল শাসক দল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই অভিযোগ জানিয়েছেন।

বিজেপির সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত বলে মানতে চান না। যার জন্যই রাজ্য সঙ্গীত চলার সময়ে বিধানসভায় উঠে দাঁড়াননি তাঁরা। এবং সেই কারণেই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেছিলেন। তবে রাজ্য সঙ্গীতে উঠে না দাঁড়ানোর ঘটনা যে অপমানজনক তা বলার অপেক্ষা রাখে না। বিরোধীদের এহেন আচরণে তীব্র ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এঁরা বাংলাকে অপমান করছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে। বাংলার মানুষ এঁদের মাফ করবে না। বিরোধী দলনেতার এহেন অভব্য আচরণের জেরে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ দায়ের করল শাসক দল।

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...