Wednesday, June 24, 2026

চোট নাকি ফর্ম? কোন কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টে নেই শ্রেয়স?

Date:

Share post:

আজই ঘোষণা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বাকি তিন টেস্ট ম্যাচের দল। চোট সারিয়ে দলে ফিরেছেন কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্টের মতন বাকি তিন টেস্টে নেই বিরাট কোহলি। দলে নেই শ্রেয়স আইয়র। জানা গিয়েছিল চোটের কারণে দলে নেই শ্রেয়স। কিন্তু এক সংবাদমাধ্যমের কাছে বোর্ডের এক কর্তা বিস্ফোরক দাবি করেছেন। শ্রেয়সকে নাকি চোটের জন্য নয়, বাদ দেওয়া হয়েছে রান না পাওয়ার কারণে।এমনটাই দাবি করেন ওই বোর্ডের কর্তা।

এই নিয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই বোর্ড কর্তা বলেন, “ চোট? কী বলছেন? শেষ টেস্টে বেন স্টোকসকে কী ভাবে রান করল দেখেননি? আসল কথা হচ্ছে রান পাচ্ছে না। মিডল অর্ডারে যে পরিমাণ রান প্রয়োজন তা করতে পারছে না আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। সেটাই চিন্তার কারণ। ও ৫০-এর উপর বল খেলে ফেলছে, কিন্তু রান করতে পারছে না। শেষ দুটি ইনিংসে এমন হয়েছে।” ইংল্যান্ডের বিরুদ্ধে, প্রথম দুই টেস্টে শ্রেয়সের রান যথাক্রমে ৩৫, ১৩, ২৭, ২৯। শেষ চার ইনিংসে ঘরের মাঠে শ্রেয়স করেছেন ১০৪ রান।

চোট না কি ফর্মের কারণে শ্রেয়স বাদ তা স্পষ্ট না হলেও তাঁর রান না পাওয়াটা সত্যিই চিন্তার কারণ।দীর্ঘদিন রানের মধ্যে নেই শ্রেয়স। টেস্ট ফরম্যাটে পঞ্চাশও পাননি তিনি। ব্যাটিং বান্ধব পরিবেশে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন আইয়ার। এটাও চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে।

আরও পড়ুন- বিরাট বদল বাগানে, সরছেন হুগো, যোগ দিচ্ছেন কাউকো

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...