Friday, April 3, 2026

ঘোষণা হয়ে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল, দলে নেই বিরাট কোহলি

Date:

Share post:

জল্পনাই সত্যি হল। আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন টেস্ট দলে নেই বিরাট কোহলি। এদিন ঘোষণা হয় ইংরেজদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট ভারতীয় দল। সেই দলে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিয়েছেন বলে জানানো হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে।এক্ষেত্রেও ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন তা জানানো হয়নি। প্রথম দুই টেস্টেও একই কারণে দলে ছিলেন না বিরাট। তবে দলে ফিরেছেন কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা।

চোটের কারণে প্রথম টেস্টের পরেই দল থেকে বাদ পড়তে হয়েছিল রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুলকে। তবে তিন টেস্টে দুই তারকাকে দলে ফেরানো হয়েছে। ছাড়াই খেলতে হবে টিম ইন্ডিয়াকে। যদিও চোট সারলে তবেই খেলতে দেখা যাবে রাহুল এবং জাদেজাকে। বোর্ডের তরফে তেমনটাই জানানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ভারত ইংল্যান্ডের চতুর্থ ম্যাচ হবে রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি থেকে। আর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ধর্মশালায় ৭ মার্চ থেকে। ভারতীয় দল ইংল্যান্দের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে গেলেও দ্বিতীয় টেস্টে দারুণ ভাবে ফেরত এসেছে। ভারতের মাটিতেও আগুনের গতিতে বল করছেন যশপ্রিত বুমরাহ। অন্যদিকে ৫০০ উইকেট থেকে এক কদম দূরে রবিচন্দ্রন অশ্বিন। পরের টেস্টেই তিনি এই লক্ষ্যপূরণ করে ফেলতে পারবেন বলেই আশা করছেন টিম ইন্ডিয়ার ফ্যানরা।

একনজরে ভারতীয় দল – রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশপ্রীত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল*, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভারত, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...