Monday, April 13, 2026

মোহনবাগান জয় পেলেও, দলের খেলায় খুশি নন বাগান কোচ হাবাস

Date:

Share post:

অবশেষে আইএসএল -এ জয়ে ফিরেছে মোহনবাগান সুপার জায়েন্ট। হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারিয়ে আইএসএলে চার ম্যাচ পরে জয়ে মুখ দেখে সবুজ-মেরুন। তবে এই জয় পেলেও, দলের জয়ে খুশি নন বাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। এফসি গোয়া ম্যাচের আগে দলের কয়েকটি বিষয় নিয়ে ভাবাচ্ছে হাবাসকে। যা সাংবাদিক সম্মেলনে বললেন বাগান কোচ।

এই নিয়ে হাবাস, “ অনেকদিন পর তিন পয়েন্ট পেলাম আমরা। এটা খুব দরকার ছিল। অনেক সুযোগ পেয়েছিলাম। সেগুলো কাজে লাগাতে পারলে আরও গোল হত। তবে শেষ দিকে বক্সের মধ্যে খেলায় খুব একটা খুশি হতে পারিনি।”

এদিকে দীর্ঘ ১৫ মাস পরে ফের সবুজ-মেরুন জার্সি গায়ে গতকাল মাঠে নামেন জনি কাউকো। কাউকোর খেলায় খুশি হাবাস। তিনি বলেন, “ কাউকো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। পরের ম্যাচগুলোতে ওকে আমাদের লাগবে। ভেবেছিলাম ওকে ৩০ মিনিট খেলাব। ও তার বেশিই খেলল। ওর ব্যাপারে বেশি তাড়াহুড়ো করা যাবে না। কারণ, প্রায় একবছর পর ও মাঠে নামছে। তবে ও পুরো ফিট এবং ওর ওপর আমার যথেষ্ট ভরসা আছে। মাঝমাঠে কাউকোর মতো দৃঢ় চরিত্রের খেলোয়াড় থাকলে অনেক সুবিধা হয়। মাঝমাঠে ওকে তিন-চারটি পজিশনে খেলিয়ে দেখা যেতে পারে। ব্যাপারটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।“

আরও পড়ুন- অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলকে বিশেষ বার্তা রোহিত-যুবরাজদের

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...