Saturday, June 13, 2026

যোগী রাজ্যে এক নাবালক সহ পরিবারের তিনজনের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের তিন জন সদস্যের দেহ। মৃতদের মধ্যে রয়েছে ১২ বছরের এক নাবালকও। যদিও কী কারণে মৃত্যু তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ঋণের দায়েই আত্মহত্যা করেছেন সকলে। উত্তরপ্রদেশের আগরায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, রবিবার সকালে ওই বাড়ি থেকে তরুণ নামে এক ব্যবসায়ী, তাঁর স্ত্রী এবং ছেলের দেহ উদ্ধার করে পুলিশ। প্রথম এই দৃশ্য সকালে কাজ করতে এসে দেখতে পান পরিচারিকা। তিনি দেখেন বাড়ির দরজা খোলা। পরিচারিকা ঘরে ঢুকে দেখেন সিলিং থেকে ঝুলছে বাড়ির মালিকের দেহ। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বাড়িতে তল্লাশি চালানোর সময় বাড়ির অন্যান্য ঘর থেকে এক মহিলা এবং শিশুর দেহ উদ্দার করে তারা।পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...