Monday, March 30, 2026

হাতের আংটি ভাল রাখবে হার্ট! অভিনব উদ্যোগ SSKM হাসপাতালের

Date:

Share post:

চিকিৎসায় ভরসা আংটি (Ring)। জ্যোতিষী নয় রোগীর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। আর এই কাণ্ড ঘটেছে শহর কলকাতার বুকে। বিশেষ মেডিকেল প্রযুক্তি সমৃদ্ধ এই আংটির মাধ্যমেই কার্ডিও সমস্যার সমাধান মিলবে, আশাবাদী এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। অভিনব এই ট্রায়াল সফল হলে বৃহত্তর ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে চান ডাক্তাররা।

কী এমন রয়েছে আংটির মধ্যে আর কী ভাবেই বা কাজ করবে? হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এই আংটি আসলে কার্ডিওভাসকুলার মনিটরিং (Cardiovascular Monitoring)-এর কাজে ব্যবহার করা হবে। রোগীর হার্ট রেট থেকে শুরু করে স্যাচুরেশন লেভেল সবটাই পর্যবেক্ষণ করবে এই আংটি এবং এক চুল এদিক ওদিক হলে সেই তথ্য ভেসে উঠবে চিকিৎসকের স্ক্রিনে। অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই আংটি তৈরি করেছে এক ভারতীয় সংস্থা যাদের ব্যাকআপ টিম রয়েছে বেঙ্গালুরুতে। সেখানেই রোগীর সমস্ত তথ্য থাকবে এবং সিগন্যাল পাওয়া মাত্রই তারা চিকিৎসককে বিষয়টি সম্পর্কে অবগত করবেন। ট্রায়াল রান সফল হবে বলেই আশাবাদী SSKM এর হৃদরোগ বিশেষজ্ঞরা।


Related articles

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...

ভবিষ্যতে আর মাছ-মাংস খেতে পারবেন না! কেন সতর্কবার্তা মমতার

বাংলার খাবারের উপরে আপনাদের কীসের এত হ্যাংলামি আর নোংরামি! সোমবার, দলীয় প্রার্থীদের হয়ে প্রচার মঞ্চ থেকে বিজেপিকে (BJP)...

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...