Thursday, June 25, 2026

বিজেপিতে যোগ দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান

Date:

Share post:

কংগ্রেস ত্যাগের পরই জল্পনা ছড়িয়েছিল এবার বিজেপিতে যোগ দেবেন অশোক চৌহান। সেই জল্পনা সত্যি করেই মঙ্গলবার গেরুয়া শিবিরে যোগ দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রে বিজেপির দলীয় অফিসে বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের উপস্থিতিতে চলে এই যোগদান পর্ব। অনুমান করা হচ্ছে বিজেপির টিকিটে রাজ্যসভায় প্রার্থী হতে চলেছেন অশোক।

সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেকে চিঠি দিয়ে দল ছাড়ার ঘোষণা করেছিলেন অশোক। একইসঙ্গে বিধানসভার স্পিকার রাহুল নরওয়েকারের কাছে ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। এরপর মঙ্গলবার দেবেন্দ্র ফড়ণবীসের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। অশোকের যোগদান প্রসঙ্গে দেবেন্দ্র ফড়ণবীশ বলেন, অশোক নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয় বিজেপিতে যোগ দিয়েছেন। তার সঙ্গে এই বিষয়ে যখন কথা হয় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, তিনি জীবনে বহু বড় পদে থেকে এসেছেন। বিজেপিতে কোনও বড় পদ তিনি চান না। শুধুমাত্র নরেন্দ্র মোদির পথে হেঁটে মানুষের জন্য কাজ করতে চান।

উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এসবি চৌহানের ছেলে অশোক চৌহান ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। কিন্তু আদর্শ কো-অপারেটিভ সোসাইটি দুর্নীতিকাণ্ডের জেরে ইস্তফা দিয়েছিলেন। ওই আবাসনের জমির মালিকানা ছিল প্রতিরক্ষা মন্ত্রকের। কিন্তু একশ্রেণির রাজনীতিবিদ সেখানে কারচুপি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তাৎপর্যপূর্ণভাবে এই দূর্নীতির কথা তুলে ধরা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বেতপত্রে। সেই দুর্নীতিকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও এবার তাঁকেই দলে নিল বিজেপি।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...