Saturday, April 4, 2026

কৃষক আন্দোলন আটকাতে কেন্দ্রের ‘নির্মম’ আচরণের তীব্র নিন্দা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কৃষক আন্দোলনে নজিরবিহীন পাশবিকতার সাক্ষী থাকল গোটা দেশ মঙ্গলবার। প্রায় ২৫ মিনিট ধরে হরিয়ানা-দিল্লি শম্ভু সীমান্তে কৃষকদের ওপর টিয়ার গ্যাসের সেল বর্ষণ করার ঘটনায় তীব্র নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের দাবিকে কেন্দ্র সরকারের সমর্থন না করতে পারাকে তাঁদের চরম ব্যর্থতা বলে দাবি করে নৃশংসতার বিরুদ্ধে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় লেখেন, ‘নিজেদের ন্যূনতম দাবির জন্য আন্দোলনে নামা কৃষকদের ওপর আক্রমণ করে কীভাবে একটি দেশ এগিয়ে যেতে পারে? আমাদের কৃষকদের ওপর বিজেপির নির্মম আক্রমণকে আমি কঠোর নিন্দা করছি।’

তবে শুধুমাত্র নিন্দার পথেই এই নৃশংসতাকে তিনি বর্ণনা করেননি। পাশাপাশি তিনি লেখেন, ‘কেন্দ্র সরকারের কৃষকদের পাশে না থাকতে পারার ব্যর্থতা, যার সঙ্গে মিশেছে তাদের ব্যর্থ পিআর (PR) প্রদর্শন (stunt), তা শুধুই তাদের ‘বিকশিত ভারত’-এর ভাবনা যে একটা কল্পনামাত্র, তা প্রকাশ করে। তাঁদের আন্দোলনকে চাপা দেওয়ার চেষ্টা না করে বিজেপির উচিত নিজেদের ফুলেফেঁপে ওঠা আহমিকা (inflated egos), ক্ষমতা-লোভী উচ্চাকাঙ্ক্ষা এবং অপ্রতুল প্রশাসনিক ক্ষমতার দিকে নজর দেওয়া, যা আমাদের দেশের ক্ষতি করে দিচ্ছে।’

কেন্দ্রের বিজেপি সরকারের ক্ষমতা ও ব্যর্থতা নিয়ে তীব্র আক্রমণের পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘মনে রাখবেন ক্ষুদ্র থেকে বৃহৎ (high and mighty) – এরাই সেই কৃষক যাঁরা আমাদের বাঁচিয়ে রেখেছেন। আসুন সরকারের পাশবিকতার প্রতিবাদে আমাদের কৃষকদের পাশে দাঁড়াই।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...