Wednesday, April 1, 2026

মুম্বইয়ের কাছে ১-০ গোলে হারল ইস্টবেঙ্গল

Date:

Share post:

ঘরের মাঠে ৩ পয়েন্ট হাতছাড়া ইস্টবেঙ্গল এফসির। এদিন আইএসএল-এর ম্যাচে মুম্বই সিটি এফসির কাছে ১-০ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে ৩-২ গোলে হেরে ছিলো লাল-হলুদ। এই ম্যাচে ঘুরে দাঁরাতে চেয়েছিলো টিম ইস্টবেঙ্গল । প্রথমার্ধে গোল খাওয়ার পর , দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লাল-হলুদ। ভালো খেলেও গোলের দেখা পায়নি কুয়াদ্রাতের দল।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে এরই মধ্যে ম্যাচের ১৯ মিনিটে সুযোগ তৈরি করে ইস্টবেঙ্গল। কাউন্টার অ্যাটাক করে মম্বইয়ের বক্সে পৌঁছে গিয়েছিলেন ফেলিসিও।তবে আসল কাজ করতে ব্যর্থ হন তিনি। এরই মধ্যে আক্রমণে ঝাঁপায় মুম্বই সিটি এফসি। যার ফলে ম্যাচের ২৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মুম্বই । ইকার গুয়ারোৎসেনার গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ম্যাচের ২৪ মিনিটে নোগুয়েরা বলটি ইকারের কাছে পাঠান। সহজেই ফিনিশ করেন ইকার। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় কার্লোস কুয়াদ্রাতের দল। যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে লাল-হলুদ।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। এরই মধ্যে সুযোগ চলে আসে লাল-হলুদের সামনে। মহেশ দারুণ একটা পাস দিয়েছিলেন, যেই বলটি পেয়েগিয়েছিলেন ফেলিসিও।তবে কাজের কাজ কিছু হয়নি। এরপরই দুটো পরিবর্তন করেন কুয়াদ্রাত। নন্দকুমার ও ভিক্টর ভাসকুয়েজকে মাঠে নামান কুয়াদ্রাত।ম্যাচের ৭৪ মিনিটে ফের সুযোগ চলে আসে। মহেশ দারুণ একটা পাস দেন, নন্দকুমার বলটি মুম্বইয়ের বক্সের ভিতরে পেয়ে য়ান।তবে গোল করতে পারেননি নন্দ। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় কুয়াদ্রাতের দল। যার ফলে মুম্বইয়ের বিরুদ্ধে ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে লাল-হলুদ।

আরও পড়ুন- রাহুলের কাজে বেজায় চটেছে বিসিসিআই, কিন্তু কেন ?

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...