Wednesday, March 25, 2026

একের পর এক কমিটি থেকে ইস্তফা, বৃহস্পতিবার বিধানসভায় মিমিকে ডাকলেন মমতা

Date:

Share post:

আগামিকাল, বৃহস্পতিবার যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ডেকে পাঠালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মিমিকে তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

লোকসভার আগে একের পর এক কমিটি থেকে ইস্তফা দিচ্ছেন মিমি চক্রবর্তী। বিষয়টি নজরে আসার পর হস্তক্ষেপ করলেন তৃণমূল সুপ্রিমো। এবার আলাদা করে মিমি চক্রবর্তীর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ডেকেও পাঠিয়েছেন। বৃহস্পতিবার বাজেট অধিবেশন উপলক্ষে বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই তৃণমূল সাংসদকে ডেকে পাঠিয়েছেন। দুপুরে এই বৈঠক হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

প্রথমে রোগী কল্যাণ সমিতি এবং পরে সংসদীয় কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর মিমি চক্রবর্তীকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা নিষ্পত্তি করতেই তাঁকে ডেকে পাঠিয়েছেন দলনেত্রী, এমনটাই খবর তৃণমূল সূত্রে।

আরও পড়ুন- বিজ্ঞানের মডেল নিয়ে ‘অন্য’ সরস্বতী পুজো হুগলি কলেজিয়েট স্কুলে

২০১৯ সালের লোকসভা নির্বাচনে হাইভোল্টেজ যাদবপুর কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রার্থী করে তৃণমূল। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাৎ, বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হন তিনি।

এরপর সংসদের শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটি ও শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য করা হয় মিমিকে। কিন্তু চব্বিশের লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে দুটি কমিটি থেকেই এবার ইস্তফা দিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সংসদীয় এলাকার নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদও ছাড়েন মিমি।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...