Saturday, June 20, 2026

বিজ্ঞানের মডেল নিয়ে ‘অন্য’ সরস্বতী পুজো হুগলি কলেজিয়েট স্কুলে

Date:

Share post:

সরস্বতী পুজো মানেই শুধু সেজেগুজে ঘুরে বেড়ানো না, সত্যিকারের সরস্বতী আরাধনা যে নতুন কিছু শেখার মধ্যে দিয়েই হতে পারে সেটাই তুলে ধরল হুগলির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হুগলি কলেজিয়েট স্কুল। স্কুলের পুজো দেখতে আসা অসংখ্য স্কুল পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা দেখলেন এই স্কুলের পড়ুয়ারা সাধারণ জীবনে বিজ্ঞানের প্রয়োগকে কোন মার্গে পৌঁছে দিয়েছে।

এই স্কুলেরই বর্তমান ছাত্র অভিজ্ঞানকিশোর দাস একাধিক উদ্ভাবন ও প্রাপ্ত মেধাস্বত্ত্বের জন্য ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ডস পেয়েছে ভারত সরকারের থেকে। দেশে শুধু সর্বকনিষ্ঠই নয়, এই পুরুস্কার অর্জন করার ক্ষেত্রে – বাঙালিদের মধ্যে সেই সর্বপ্রথম। কেন এই স্কুলের এক পড়ুয়া এই ধরনের জাতীয় পুরস্কার পেয়েছে সেটা এদিন নিজেই ব্যাখ্যা করল অভিজ্ঞান। তাঁর কথায়, “আমাদের স্কুলের মতনই প্রাচীন এই বিজ্ঞান প্রদর্শনীর ইতিহাস। এমন গুরুত্বপূর্ণ প্রদর্শনী স্কুলে হতো বলেই, আমার উদ্ভাবন যাত্রাকে সারা দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে পেরেছি। আশা করছি, আমাদের আগামী ছাত্রপ্রজন্মও এমনভাবেই আমাদের বিদ্যালয় সুনাম দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে পারবে।”

এদিনের প্রদর্শনীতে ২৫টির বেশি মডেল রাখা হয়েছিল। পড়ুয়ারা সবাইকে সেই সব মডেল কীভাবে কাজ করবে সুন্দরভাবে বর্ণনা করেন। এর মধ্যে অন্যতম ছিল ‘ইউনিভার্সাল সারফেস অ্যাটাচড লিকুইড কন্ট্রোলিং সিস্টেম’ যা তৈরি করেছে সপ্তম শ্রেণীর অর্কপ্রভ পাল। সে জানায়, “বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর বাড়তি চাপের জন্য নার্সিং পরিষেবা উপযুক্ত মানে দেওয়াটা একটা বড় সমস্যা। হঠাৎ করে যদি কোন চিকিৎসাধীন রোগীর স্যালাইন শেষ হয়ে যায় তৎক্ষণাৎ কর্তব্যরত নার্সের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে তার এই যন্ত্রটি”। এছাড়াও ছিল রান্নার ‘গ্যাস লিকেজ’ থেকে কীভাবে দুর্ঘটনা এড়ানো যায়, তা দেখানোর মডেলও। এককথায় এমন সব মডেল নিয়ে পড়ুয়ারা হাজির ছিল যা সচরাচর পড়ুয়াদের ক্লাসে পড়ানো হয় না।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...