Friday, June 26, 2026

ফের উত্তপ্ত মণিপুর: সেনা চৌকিতে হামলা জনতার, পাল্টা গুলিতে মৃত যুবক

Date:

Share post:

মাত্র কয়েক দিনে ব্যবধানে ফের উত্তপ্ত হয়ে উঠলো মণিপুর রাজ্য। আধাসেনার ক্যাম্প লক্ষ্য করে হামলা চালালো উন্মত্ত জনতা। সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে এক যুবকের। আহত আরও ২জন।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাজধানী ইম্ফলের চিঙ্গারেল তেজপুরের আইআরবি পঞ্চম ব্যাটেলিয়নের একটি চৌকিতে হামলা চালায় সশস্ত্র জনতা। স্থানীয় সূত্রের খবর, চৌকিতে মোতায়েন জওয়ানরাও পাল্টা গুলি চালান। সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। গুরুতর আহত দু’জন। নিহতের নাম ওক্রাম সনাতন। ২৪ বছরের ওই যুবক পূর্ব ইম্ফল জেলার পাঙ্গেই ওক্রাম লেইকাই এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাস থেকে রণক্ষেএ মণিপুর। কুকি ও মেইতি সংঘর্ষে এখনও পর্যন্ত সেখানে নিহত প্রায় দু’শো জন। আহত হাজারের বেশি। ঘরছাড়া হয়েছেন যুযুধান দুই জনগোষ্ঠীর ৬০ হাজারের বেশি মানুষ। সম্প্রতি কুকি জনগোষ্ঠীর জঙ্গি সংগঠনগুলি ধারাবাহিক ভাবে মণিপুর পুলিশ এবং আধাসেনার উপর হামলা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...