Wednesday, April 1, 2026

রাতে দিঘায় ঘোরাঘুরি নিষিদ্ধ, কড়া সিদ্ধান্ত প্রশাসনের

Date:

Share post:

দিঘার (Digha) সমুদ্র পাড়ে রাতে ঘোরাঘুরি করার ক্ষেত্রে এবার করা নিয়ম জারি করল প্রশাসন। সম্প্রতি দিঘায় এক পর্যটককে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গ্রেফতারও হন অভিযুক্তরা। কিন্তু সৈকত নগরীতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা। নারী সুরক্ষা (Women Safety) নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছিল ঠিক তখনই কড়া সিদ্ধান্ত নিল দিঘা পুলিশ (Digha Police)। এবার থেকে আর সারারাত সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করতে পারবেন না পর্যটকরা। এমনকি দোকানপাট বন্ধ রাখার বিষয়েও জারি হল নির্দেশিকা।

বাঙালির প্রিয় সমুদ্র ডেস্টিনেশন বলতে সবার আগে দিঘার কথাই মনে হয়। ছোটখাটো আউটিং থেকে হানিমুন কিংবা পারিবারিক ভ্রমণ বা অফিস পিকনিক , সবেতেই বাংলার এই সৈকত শহর প্রাধান্য পায়। কিন্তু এবার থেকে যখন তখন আর দিঘার সমুদ্র পাড়ে বসে মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন না সাধারণ মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় দিঘা শহরে মাইকিং করে জানিয়ে দেয়া হয় যে গভীর রাত পর্যন্ত সমুদ্রের পাড়ে বসে থাকা যাবে না। রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দোকানপাট বন্ধ করে দিতে হবে। একই সঙ্গে পর্যটকদের উদ্দেশ্যে জানানো হয়, তাঁরা যেন রাত্রিবেলা হোটেলের বাইরে না বেরোন। নিয়ম না মানলে শাস্তি পেতে হতে পারে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। বলাই বাহুল্য যে পর্যটকদের সুরক্ষার জন্যই এই নতুন নিয়ম চালু করা হয়েছে।


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...