Friday, June 26, 2026

সরস্বতী পুজোর মণ্ডপে প্রকল্পের সচেতনতার পাঠ টিএমসিপির

Date:

Share post:

বিদ্যার দেবী সরস্বতী সব ধরনের শিক্ষার অধিষ্ঠাত্রী দেবী। তাই তাঁর আরাধনায় এবার সাধারণ মানুষকে তাঁদের জীবনে চলার সহজ পাঠের পথ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্য সরকারের কোন কোন প্রকল্প মানুষের জীবনে কীভাবে সাহায্য করতে পারে তা-ই তাঁরা তাঁদের সরস্বতী পুজোর থিমের মধ্যে দিয়ে তুলে ধরলেন।

শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সরস্বতী পুজোয় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হওয়া জনমুখী প্রকল্পগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে মন্ডপে মডেল হিসেবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এক বৃদ্ধাকে বিধবা ভাতার চেক তুলে দেওয়ার ছবিও দেখানো হয়েছে। বুধবার দুপুরে পুজো মন্ডপে এসে ছাত্র পরিষদের কর্মীদের এই ভাবনার ভূয়ষী প্রশংসা করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী, যুবশ্রী, সমুদ্রসাথী, স্বাস্থ্য সাথী, শিশুসাথী, যোগ্যশ্রী, গতিধারা, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্প চলছে। শিবপুর কেন্দ্রের টিএমসিপির কর্মীরা বাগদেবীর আরাধনায় যেভাবে এই সমস্ত জমমুখী প্রকল্পগুলিকে তুলে ধরেছেন তা এক কথায় অসাধারণ’।

সাদা পায়রা উড়িয়ে পুজোর উদ্যোক্তা শিবপুর কেন্দ্রের টিএমসিপির কর্মীদের শুভেচ্ছা জানান। তাঁর সঙ্গে ছিলেন শিবপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা, টিএমসিপির নেতা সায়ন্তন রিট, ইমন মল্লিক সহ দলীয় নেতৃত্ব। এই ভাবনার প্রশংসা করছেন দর্শনার্থীরাও। তাঁরা বলছেন, ‘সরস্বতী পুজো মন্ডপে এলেই রাজ্যের সমস্ত জনমুখী প্রকল্পগুলির কথা জানতে পারছি’।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...