Saturday, April 4, 2026

লোকসভার আগে সবস্তরের নেতৃত্বকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রচারে জোর, নির্দেশ অভিষেকের

Date:

Share post:

আগামী আর্থিক বছরের জন্য রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সাধারণ মহিলারা ৫০০ টাকার পরিবর্তে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ১০০০ টাকা পাবেন। আর তফসিলি জাতি এবং জনজাতির শ্রেণির জন্য এই প্রকল্পে টাকা বাড়িয়ে মাসিক হাজারের পরিবর্তে করা হয়েছে ১,২০০ টাকা।

লোকসভার আগে এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে প্রচারে ঝাঁজ বাড়ানোর নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভার্চুয়াল বৈঠক থেকে দলের সর্বস্তরের নেতৃত্বকে এই নির্দেশ দেন অভিষেক। তাঁর বার্তা, ”ধর্মের নামে ভোট নয়, লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিন।”

এদিন দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, ”লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়েছে। মানুষকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রাখা হয়েছে। এটা মানুষের সামনে তুলে ধরতে হবে।”

Related articles

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...