Monday, April 13, 2026

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ২০৭, ২৩৮রানে এগিয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ২০৭। টিম ইন্ডিয়ার থেকে ২৩৮রানে পিছিয়ে বেন স্টোকসের দল। প্রথম ইনিংসে ৪৪৫ রান করে ভারতীয় দল। ১১২ রান করেন রবীন্দ্র জাদেজা। বল হাতে নজির গড়েন রবিচন্দ্রন অশ্বিন। ৫০০ উইকেট নিলেন তিনি। ইংরেজদের হয়ে লড়ছেন বেন ডুকেট।

বৃহস্পতিবার খেলা শেষের সময় ভারতের হয়ে ক্রিজে ছিলেন জাদেজা এবং কুলদীপ যাদব। মনে করা হচ্ছিলো শুক্রবার ব্যাট হাতে দাপট দেখাবেন তাঁরা। তবে শুক্রবার শুরুতেই আউট হয়ে যাঞ্জাদেজা-কুলদীপ। ১১২ রান করেন জাদেজা। মাত্র ৪ রান করেন কুলদীপ। এরপর টিম ইন্ডিয়াকে রানের সংখ্যায় এগিয়ে নিয়ে যান অশ্বিন-ধ্রুব জুরেল জুটি। ৪৬ রান করেন ধ্রুব। ৩৭ রান করেন অশ্বিন। ২৬ রান করেন যশপ্রীত বুমরাহ। ভারতের ইনিংস শেষ হয় ৪৪৫ রানে। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট মার্ক উডের। দুটি উইকেট রেহান আহমেদের। একটি করে উইকেট জেমস অ্যান্ডারসন, টম হার্টলি এবং রুটের।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড শিবির। ১৫ রানে আউট হন জ্যাক ক্রোলে। ৩৯ রানে আউট হন ওলি পপ। ইংরেজদের হয়ে লড়ছেন বেন ডুকেট। ১৩৩ রানে অপরাজিত তিনি। ৯ রানে অপরাজিত বেন স্টোকস। ভারতের হয়ে একটি করে উইকেট মহম্মদ সিরাজ এবং রবিচন্দ্রন অশ্বিনের।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, ঝুলিতে ৫০০ উইকেট

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...