Saturday, April 4, 2026

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বীরভূম সফরে সামান্য রদবদল করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বীরভূম সফরে সামান্য রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবারের পরিবর্তে শনিবারই রওনা হবেন লালমাটির উদ্দেশে। পরের দিন ছুটির দিনেই সিউড়িতে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠক ছেড়ে রাতেই কলকাতা ফিরবেন বলে নবান্ন সূত্রে খবর।

গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে দিল্লির তিহার জেলে বন্দি বীরভূমের (Birbhum) তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁকে ছাড়াই পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করেছে ঘাসফুল শিবির। তবে, লোকসভা ভোটে জেলার দুটি আসনে দলীয় প্রার্থীর জয় নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো। এই পরিস্থিতিতে জেলার মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বীরভূমে যাচ্ছেন তিনি। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি শান্তিনিকেতনে বাউল বিতানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দেউচা-পাঁচামির কয়লা উত্তোলন শিল্পের জন্য জমিদাতা ৬০০টি পরিবারের ১ জন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন তিনি।

একনজরে সফরসূচি

  • শনিবার সন্ধেয় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
  • অন্ডাল থেকে সড়ক পথে বোলপুর যাবেন।
  • রাতে থাকতে পারেন বোলপুরের সার্কিট হাউসে বা রাঙাবিতান পর্যটন কেন্দ্রে।
  • পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তিনি সভা করবেন জেলা সদর সিউড়ির চাঁদমারি মাঠে। জেলার একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস ও উদ্বোধন শেষে।
  • ওই দিনই কপ্টারে কলকাতা ফিরবেন তিনি।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...