Saturday, March 14, 2026

জেলায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন! রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

Date:

Share post:

জেলায় জেলায় আইনশৃঙ্খলা নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কোনও জায়গায় আইন-শৃঙ্খলার অবনতি হলে তার রিপোর্ট সঙ্গে সঙ্গে পাঠাতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে শুক্রবার সব জেলার জেলাশাসকদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেই বৈঠকেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে। আগামী ২৪ শে ফেব্রুয়ারি জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে তিনি সশরীরে বৈঠক করবেন বলেও জানা গেছে।

সূত্রের খবর, ভোটের আগে বিভিন্ন জেলায় যে সব অঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে সেই এলাকাগুলিকে চিহ্নিত করে রাখার নির্দেশ দিয়েছে কমিশন। বিশেষ করে সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে উত্তর ২৪ পরগনার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। শুক্রবার ভার্চুয়াল কনফারেন্স এর মাধ্যমে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জেলাশাসকদের জানিয়েছেন এর আগে যে নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানে উত্তেজনাপ্রবণ অতি উত্তেজনা প্রবণ বুথ থেকে শুরু করে জামিন অযোগ্য ধারায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অস্ত্র উদ্ধারের কাজে কতটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই নিয়ে আগামী ২৪ শে ফেব্রুয়ারি বিস্তারিতভাবে কমিশনকে দিতে হবে।এখনও পর্যন্ত যা অনুমান সেই মোতাবেক আসন্ন লোকসভা নির্বাচন ৭ দফাতেই হবে ধরে এগোচ্ছে কমিশন। এই রাজ্যে এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হবার সম্ভাবনা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বৃহত্তর জনস্বার্থে পেটিএম-এর লেনদেনের মেয়াদ বাড়ল ১৫ দিন, বিজ্ঞপ্তি জারি RBI-এর

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...