Monday, April 6, 2026

এবার মা সারদার ব্যঙ্গচিত্র করে উপহাস বিজেপির! ধিক্কার তৃণমূলের

Date:

Share post:

শ্রদ্ধেয় মা সারদা দেবীকে ব্যঙ্গচিত্র করে নির্লজ্জ উপহাস বিজেপির। সোশ্যাল মিডিয়ায় বিজেপির নিম্ন রুচির পরিচয়। যা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ঘটনার কড়া সমালোচনা করা হয়েছে তৃণমূলের তরফেও। তৃণমূলের প্রশ্ন, “আর কতদিন বিজেপি বাংলার হিন্দু ভাই-বোনদের ধর্মীয় আবেগ-অনুভূতি নিয়ে খেলতে থাকবে? এই কারণেই বাংলা সর্বদা বিজেপিকে প্রত্যাখ্যান করবে, যারা নৈতিকতা সরিয়ে। রেখে সুবিধাবাদীদের মতো রাজনীতিকরণকে অগ্রাধিকার দেয়!”

বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “ধর্মের মেরুকরণ করতে বিজেপি আর কতটা নিচে নামবে। যে কোনও ধর্মের প্রতি বিজেপির নিম্ন রুচির পরিচয় পাওয়া যায়। বিজেপি মা সারিদাদেবিকেও ছাড়ছে না। আমাদের কিছু নেতৃত্বের নাম জড়িয়ে মা সারদাকে নিয়ে নক্কারজনক পোস্ট করেছে। আমরা স্তম্ভিত।”

চন্দ্রিমা ভট্টাচার্যের আরও প্রশ্ন, “এভাবে কতদিন চলবে? বিজেপি একটু ভদ্র হতে শিখুক। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মা সারদাকেও ছাড়ছে না।শুধু বাংলা নয়, গোটা দেশের মানুষ প্রতিবাদ করছে। ছিঃ, ধিক্কার জানানোর ভাষা নেই!”

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...