Saturday, June 27, 2026

সন্দেশখালিতে সিবিআই তদন্তের দাবিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা

Date:

Share post:

সন্দেশখালি ইস্যুকে হাতিয়ার করে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধী শিবির। ১৪৪ ধারা উপেক্ষা করে এলাকায় ঢুকে অশান্ত বাড়াতে আরও তৎপর বিরোধীরা। এহেন পরিস্থিতির মাঝেই এবার সন্দেশখালি ইস্যু পৌঁছে গেল শীর্ষ আদালতে। সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে শুক্রবার জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে।

আলখ অলোক শ্রীবাস্তব নামে এক আইনজীবী সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে। তিনি আবেদন জানান, রাজ্য পুলিশ নিরপেক্ষ নয়, তাই নিরপেক্ষতা বজায় রেখে সিবিআই বা বিশেষ তদন্তকারী দলকে (SIT) দিয়ে তদন্ত করানো হোক সন্দেশখালিতে। পাশাপাশি তাঁর আর্জি, সন্দেশখালির ঘটনায় যে সমস্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে বা যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক আদালত। তিন বা চার সদস্যের বেঞ্চ গঠন করে মামলার শুনানি চলুক। পুরো কার্যকলাপই হোক পশ্চিমবঙ্গের বাইরে। সন্দেশখালির ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন আইনজীবী অলোক শ্রীবাস্তব। তাঁর কথায়, এলাকার যে মহিলারা নিপীড়িত বলে অভিযোগ করছেন তাঁদের আর্থিকভাবে সাহায্য করা হোক।

উল্লেখ্য, সন্দেশখালির ঘটনায় বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে শাসকদল। তবে তৃণমূলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পুরোটাই বিজেপির পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। রাজ্যে আগুন লাগাতে তৎপর হয়েছে বিরোধী শিবির। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছেন, সন্দেশখালিতে বিজেপি বহিরাগতদের ঢুকিয়ে ঝামেলা করছে। এহেন পরিস্থিতির মাঝেই সন্দেশখালি মামলা পৌঁছে গেল শীর্ষ আদালতে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...