Saturday, April 4, 2026

রেশন বন্টন মামলায় প্রথমবার জামিনের আবেদন জ্যোতিপ্রিয় মল্লিকের

Date:

Share post:

কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী সংস্থার আনা সব ধরনের অভিযোগের প্রতিবাদ করার পাশাপাশি সব রকম সহযোগিতাও করা হয়েছে রাজ্যের তরফে। তৃণমূলের দলীয় কর্মী থেকে রাজ্যের মন্ত্রী – গ্রেফতারির সংখ্যা ক্রমশ সিবিআই-ইডি বাড়িয়ে চললেও গ্রেফতারির পরেও সকলেই সহযোগিতা করেছেন তদন্তে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন বন্টন মামলায় গ্রেফতার হওয়ার পরই প্রাণ সংশয় নিয়ে ভর্তি হন হাসপাতালে। সেখানে থেকে সুস্থ হলে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। এই গোটা সময়টাতেই তদন্তে সহযোগিতা করে গিয়েছেন প্রাক্তন মন্ত্রী। অবশেষে গ্রেফতারির ১১৩ দিন পরে প্রথমবার জামিনের আবেদন করলেন তিনি।

কলকাতার নগর দায়রা আদালতে শনিবার রেশন বন্টনের মামলা প্রথমবার জামিনের আবেদন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে শুক্রবার রাতে রাজভবন থেকে প্রকাশ করা বিবৃতিতে জানানো হয় জ্যোতিপ্রিয় মল্লিকের অধীনে থাকা দুটি দফতর – বন দফতর ও পাবলিক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন দফতর – রাজ্যের দুই মন্ত্রী যথাক্রমে বীরবাহা হাঁসদা ও পার্থ ভৌমিকের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। রাজ্যের মানুষের পরিষেবা ও প্রশাসনিক কাজ যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্থ না হয়, তার জন্য মুখ্যমন্ত্রীর পরামর্শে এই বন্টন করা হয়।

রেশন বন্টন মামলার শুনানিতে মূলত দুটি বিষয়ের ওপর জোর দিয়ে জামিনের আবেদন করেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রথমত, তাঁর অসুস্থতার বিষয়টি তুলে ধরা হয়। জামিনের দ্বিতীয় কারণ হিসাবে প্রাক্তন মন্ত্রী উল্লেখ করেন রেশন বন্টন মামলায় কোনওভাবেই তিনি যুক্ত নন। মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার। জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পাচ্ছেন কি না, তা স্থির হতে পারে সেদিনই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...