Friday, April 3, 2026

জোর ধাক্কা ভারতীয় শিবিরে , পারিবারিক সমস্যার কারণে তৃতীয় টেস্টে নেই অশ্বিন

Date:

Share post:

তৃতীয় টেস্ট থেকে সরে দাঁড়ালেন ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন । এদিন এমনটাই জানানো হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। জানা যাচ্ছে, পারিবারিক সমস্যার কারণে অশ্বিন তৃতীয় টেস্টে আর খেলবেন না। কী কারণে অশ্বিনকে আচমকা সরে যেতে হল তা স্পষ্ট নয়।

এদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, “পারিবারিক চিকিৎসাজনিত কারণে অশ্বিনকে আর তৃতীয় টেস্টে পাওয়া যাবে না। অশ্বিনের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং তাঁর পরিবারের পাশে রয়েছে বোর্ড। দলের ক্রিকেটার এবং তাঁদের পরিবারের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে বোর্ড। এই কঠিন সময়ে যাতে অশ্বিন দ্রুত পেরতে পারেন সেই শুভকামনা করছে বোর্ড। ভবিষ্যতে যে কোনও দরকারে বোর্ডকে পাশে পাবে অশ্বিন। পাশাপাশি, বোর্ডের সঙ্গেও এই ক্রিকেটারের নিয়মিত যোগাযোগ থাকবে।”

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন অশ্বিন । ৫০০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেট পেলেন তিনি। রাজকোট টেস্টের আগে পর্যন্ত অশ্বিনের ৯৭টি টেস্টে উইকেট সংখ্যা ছিল ৪৯৯। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেট। আর সেটি করতে বেশি সময় লাগলো না অশ্বিনের।

আরও পড়ুন-আগামিকাল বাগানের সামনে নর্থইস্ট, প্রতিপক্ষকে সমীহ হাবাসের


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...