Monday, April 6, 2026

জয় দিয়ে রঞ্জিট্রফির অভিযান শেষ করল বাংলা, সতীর্থদের কাঁধে চেপে ইডেন ছাড়েন মনোজ

Date:

Share post:

জয় দিয়ে রঞ্জিট্রফির অভিযান শেষ করল বাংলা। এদিন বিহারকে ইনিংস এবং ২০৪ রানে হারায় মনোজ তিওয়াড়ির দল। এবং একইসঙ্গে শেষ হল মনোজ তিওয়াড়ির ২০ বছরের প্রথম শ্রেণির কেরিয়ারের সুবর্ণ অধ্যায়। বাংলার হয়ে দুরন্ত বোলিং করেন মুকেশ কুমার। একাই নিয়েছেন ৬ উইকেট।

বাংলার বিরুদ্ধে বিহারের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১১২ রানে। বিহারের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন শাকিবুল গানি। ২৩ রান করেন পরমজিত সিং। ২২ রান করেন বিপিন সৌরভ। বাংলার হয়ে ৬ উইকেট নেন মুকেশ কুমার। ৪ উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। এদিকে জেতার পর সতীর্থদের কাঁধে চেপে প্রিয় ইডেন গার্ডেন্স ছাড়েন বঙ্গ অধিনায়ক। তবে মাঠ ছাড়ার আগে ক্রিকেটের নন্দন কাননকে প্রণাম করেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। এছাড়াও ম্যাচ শেষে গোটা দলের একটি ছবি এবং সব ক্রিকেটারের সই করা একটি বাঁধানো জার্সি উপহার দেওয়ার হয় মনোজকে। মনোজের হাতে উপহার তুলে দেন কোচ লক্ষ্মীরতন শুক্লা। এদিকে এদিন বিকালেই মনোজকে সংবর্ধনা জানাবে সিএবি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান এবং অবসরের জন্য সংবর্ধনা জানাবে বঙ্গ ক্রিকেট সংস্থা।

প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে শেষ হয়ে যায় বিহারের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৪১১ রান করে ডিক্লেয়র দেয় বাংলা। বাংলার হয়ে দুরন্ত ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরণ। ২০০ রানে অপরাজিত তিনি।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন যশস্বী, গড়লেন রেকর্ড


Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...