Wednesday, April 1, 2026

লোকসভা ভোটেও ভরসা ইডি! তল্লাশির নামে বিরোধীদের নাস্তানাবুদ করতে নয়া চাল মোদি সরকারের

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha  Election)। তার আগেই বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India)। লোকসভা ভোটের নজরদারিতেও এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) আধিকারিকদের ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে সেকথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ভোটের জন্য জেলায় জেলায় ইন্টেলিজেন্স কমিটি (Intelligence Committee) গঠন করেছে নির্বাচন কমিশন। আর সেকারণেই ইডির প্রতিনিধিদের সেই কমিটিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাংলার ক্ষেত্রে এই পদক্ষেপ নজিরবিহীন। আর মোদি সরকারের এমন পদক্ষেপের পরই চরম সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, এভাবে জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভোটের কাজে লাগিয়ে বিরোধী নেতা নেত্রীদের হেনস্থার এক নয়া প্ল্যান মোদির। তবে এসব করে আখেরে যে লাভের লাভ হবে না তা সাফ জানানো হয়েছে।

ভোটের সময় ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকা বিলির অভিযোগ ওঠে। তা খতিয়ে দেখার জন্য ভোটের আগে জেলায় জেলায় ইন্টেলিজেন্স কমিটি গড়ে দেয় কমিশন। তাতে রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন তদন্তকারী আধিকারিকরা থাকেন। তবে বাংলার ভোটে এই ইন্টেলিজেন্স কমিটিতে ইডির আধিকারিকদের অন্তর্ভুক্ত করার ঘটনা নজিরবিহীন। ফলে বিষয়টিকে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কমিশনের সাফাই, অর্থনৈতিকভাবে স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সেখানে ঘন ঘন তল্লাশি চালাবে ইডি। পাশাপাশি সংশ্লিষ্ট এলা্কাগুলিতে বাড়ানো হবে কমিশনের ফ্লাইং স্কোয়াডও।

মূলত বাংলায় ধর্মের রাজনীতি করতে অপারগ বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে লোকসভা ভোট আসতেই নিজেদের ক্ষমতাবলে জোর করে বিরোধীদের শুধুমাত্র হেনস্থা করার জন্যই এমন কলকাঠি মোদি নেড়েছেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Related articles

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...