Monday, April 6, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের, ইংরেজদের হারাল ৪৩৪ রানে

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয় ভারতের। এদিন রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচে ইংরেজদের ৪৩৪ রানে হারালো টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট যশস্বী জসওয়ালের। ২১৪ রানে অপরাজিত তিনি। ৬৮ রানে অপরাজিত অভিষেক হওয়া সরহরাজ খান। বল হাতে দাপট রবীন্দ্র জাদেজার। দ্বিতীয় ইনিংসে একাই নিলেন ৫ উইকেট। ৫৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ড। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১২২ রানে। টেস্টের ইতিহাসে এটিই ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল রোহিত শর্মার দল।

ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তান্ডব চালান ভারতের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। ২১৪ রানে অপরাজিত তিনি। ৯১ রান করেন শুভমন গিল। ২৭ রান করেন কুলদীপ যাদব। ৬৮ রানে অপরাজিত সরফরাজ। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন জো রুট, টম হার্টলি এবং রেহান আহমেদ। ৪৩০ রানে ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে ১২২ রানে শেষ ইংল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মার্ক উড। ১১ রান করেন জ্যাক ক্রোলে। ৪ রান করেন ডুকেট। ৩ রান করেন ওলি পপ। ৭ রান করেন জো রুট। ১৫ রান করেন বেন স্টোকস। ভারতের হয়ে ৫ উইকেট নেন জাদেজা। ২ উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও এক ধাপ উঠে পড়েছে ভারত।রাজকোট টেস্টের আগে তৃতীয় স্থানে ছিল ভারত। জিতে তারা উঠে এসেছে দুইয়ে। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। শীর্ষে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- জয় দিয়ে রঞ্জিট্রফির অভিযান শেষ করল বাংলা, সতীর্থদের কাঁধে চেপে ইডেন ছাড়েন মনোজ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...