Wednesday, April 8, 2026

একসাথে মহাকাশের পথে, এবার যৌথ অভিযানে ISRO – NASA!

Date:

Share post:

মহাকাশের রহস্যভেদ হাত হাত মিলিয়ে এবার বড় স্যাটেলাইট পাঠাবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) ও আমেরিকান সংস্থা নাসা (NASA)। আবহাওয়ার খামখেয়ালিপনা আর জলবায়ু পরিবর্তনের জেরে পৃথিবী জুড়ে যে প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখে এই কৃত্রিম অ্যাপারচার ব়্যাডার উপগ্রহ (Artificial Aperture Radar Satellite) যৌথভাবে তৈরি করেছেন ইসরো এবং নাসার বিজ্ঞানীরা।

শনিবার ‘দুষ্টু ছেলে’কে (Naughty boy GSLV) মহাকাশে পাঠিয়েছে ISRO। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটিকে। সফল উৎক্ষেপণ হওয়ার পরেই চেয়ারম্যান এস সোমনাথ NASA-এর সঙ্গে যৌথ অভিযানের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘জিএসএলভি রকেটের পরবর্তী অভিযানটি হতে চলেছে ‘নিসার মিশন’। এটি নাসা এবং ইসরোর সিন্থেটিক অ্যাপারচার ব়্যাডার মিশন। এই ক্ষেত্রে উপগ্রহের আকার বাকিগুলোর থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। রকেটের কনফিগারেশন এবং পেলোড ধারণের ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে তা অত্যন্ত কার্যকর হতে চলেছে বলেই মনে করছেন ইসরো প্রধান।


Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...