Friday, April 3, 2026

চলতি সপ্তাহে ফের বৃষ্টির পূর্বাভাস! একলাফে পারদ চড়ার ইঙ্গিত হাওয়া অফিসের

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে রাজ্য থেকে উধাও শীতের (Winter) আমেজ। বর্তমানে লেপ, কম্বল দূরে সরিয়ে ফের পাখা চালানোর দিন শুরু। পাশাপাশি খামখেয়ালি বৃষ্টির (Rain) জেরে তাপমাত্রা (Temperature) আরও বেড়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও হালকা শীতের আমেজ থাকলেও সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ১৯ এর উপরে থাকবে। পাশাপাশি ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে বাংলার একাধিক জেলা। আগামী সপ্তাহের বুধ এবং বৃহস্পতিতে রাজ্যের একাধিক জায়গা ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে। উত্তরের পারদও চড়বে এর মধ্যে। এর জেরে রাতে আর ঠান্ডার শিরশিরানি সেভাবে অনুভূত হবে না।

তবে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে গরম। তবে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে আরও কিছুদিন। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ফের সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। এদিকে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে আজ শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের আশেপাশে থাকতে পারে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশে রোদ দেখতে পাওয়া যায়।

রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়ার কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। সঙ্গে আজ প্রায় সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের রাতের পারদ এক লাফে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...