Wednesday, April 1, 2026

আধার বাতিলের হিড়িক রাজ্যজুড়ে, জরুরি বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

নদিয়ার নাকাশিপাড়ার প্রায় ২৫টি পরিবারে আধারকার্ড (Adhaar) বাতিলের চিঠি এসে পৌঁছানোয় গত তিনদিন ধরে রীতিমত আতঙ্কের মধ্যে পরিবারগুলি। রবিবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে দ্রুত আধার বাতিল হওয়া রাজ্যবাসীর জন্য পোর্টাল খোলার ঘোষণা করার পরই স্থানীয় পঞ্চায়েতও তৎপর। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই জেলা প্রশাসনগুলি কোন পথে এরপর এই সমস্যার মোকাবিলা করবে তা নিয়ে সোমবারই জরুরি বৈঠকে ডাকলেন মুখ্যসচিব বিপি গোপালিকা।

তিনদিন আগে নাকাশিপাড়ার কাঁঠালবেড়িয়া গ্রামের ২০-২৫ টি পরিবারে বেশ কয়েকজনের কাছে আধার বাতিলের চিঠি এসে পৌঁছায়। এরপর চোখে একরাশ অন্ধকার আর ডিটেনশন ক্যাম্পের (detention camp) দুঃস্বপ্ন ছাড়া আর কোনও উপায় দেখতে পাচ্ছিলেন না বাসিন্দারা। তাঁদের কী কর্তব্য তা নিয়ে কোনও সদুত্তর ছিল না স্থানীয় পঞ্চায়েত সদস্যর কাছেও। এরই মধ্যে রবিবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে রাজ্যের মুখ্যসচিবকে একদিনের মধ্যেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আশ্বাস দেন পোর্টাল বানিয়ে যাঁদের আধার বাতিল হচ্ছে তাঁদের নাম তোলা হবে। কোনওভাবে প্রশাসনিক ও পরিষেবাগত সুবিধা থেকে যাতে মানুষ যাতে না বঞ্চিত হন তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

একদিকে প্রতিদিন আধার বাতিল হয়ে সমস্যার মুখে পড়া সাধারণ মানুষের সংখ্যা বাড়ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ। সোমবার বিকালে সব জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন মুখ্যসচিব (Chief Secretary) বিপি গোপালিকা। মূলত রাজ্যে কী পদক্ষেপ নেবে, জেলা প্রশাসনগুলি কোন পথে এগোবে এবং কিভাবে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হবে তার রূপরেখা জানিয়ে দিতেই এই বৈঠক ডাকা হয়েছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...