Saturday, April 4, 2026

খালি হাতে ফিরলেন নাভালনির মা, দেহ কোথায়? প্রশ্নে উত্তাল রাশিয়া

Date:

Share post:

শুক্রবার মৃত্যু হয়েছে পুতিনের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সেই নাভালনির। সোমবার ছেলে মৃতদেহ দেখতে গিয়ে খালি হাতে ফিরতে হল প্রয়াত নেতার মা-কে। মৃত্যু রহস্য নিয়ে যতই মুখে কুলুপ আঁটতে শুরু করেছে রাশিয়া প্রশাসন, ততই প্রবল হচ্ছে নাভালনির বিচার চেয়ে আন্দোলন। ইতিমধ্যেই আন্দোলনের জেরে দেশ জুড়ে প্রায় ৪০০ নাভালনি সমর্থকদের গ্রেফতার করেছে রাশিয়া প্রশাসন।

ক্রেমলিনের তরফে প্রকাশিত নাভালনির মৃত্যু সংবাদে প্রথমে সন্দেহ প্রকাশ করেছিল আমেরিকা থেকে পাশ্চাত্যের দেশগুলি। সেই সঙ্গে মৃত্যুর জন্য জো বাইডেন থেকে জাস্টিন ট্রুডো, সবাই পুতিনকেই দায়ী করেন। নাভালনির মৃত্যুকে পুতিনের নৃশংস মনোভাবের উদাহরণ বলেই তুলে ধরেন তাঁরা। তবে এই মৃত্যুতে যে কোনও রহস্য রয়েছেই তা প্রকাশিত হতে থাকে পুতিন প্রশাসনের গোপণীয়তা থেকে। অন্যদিকে নাভালনির দেহ প্রকাশ্যে আনার ও পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে রাশিয়ার ৩২টি শহর।

সোমবার প্রয়াত নেতার মা লিউডমিলা নাভালনেয়া আর্কটিক জেলে ছেলের দেহ দেখতে গেলে তিনিও নিরাশ হয়ে ফেরেন। তিনদিন ধরে পরিবারকে জানানোই হয়নি কোথায় তাঁর দেহ রাখা রয়েছে। আর্কটিক জেলের মর্গে ঢুকতে দেওয়া হয়নি তাঁর মা ও আইনজীবীকে। এক আইনজীবীকে কার্যত ধাক্কা দিয়ে বের করে দেয় নিরাপত্তারক্ষীরা, এমনটাই দাবি নাভালনির মুখপাত্রের।

অন্যদিকে নাভালনির মৃত্যুতে ফের ইউরোপিয়ান ইউনিয়নের প্রবল চাপের মুখে পড়তে চলেছে পুতিন, তা বলাই বাহুল্য। সোমবারই বেলজিয়ামের ব্রাসেলস-এ ইউরোপিয়ান ইউনিয়নের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে যোগ দিতে চলেছেন প্রয়াত নেতার স্ত্রী ইউলিয়া নাভালনেয়া। সেখানে পুতিনের ওপর চাপ বাড়াতে তিনি কী পদক্ষেপ নেবেন তার দিকেও লক্ষ্য রাখবে গোটা বিশ্ব।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...