Monday, April 13, 2026

তাড়াহুড়ো নয়! তালিকা মেনেই জনস্বার্থ মামলার শুনানি, সন্দেশখালিকাণ্ডে সাফ জানাল হাই কোর্ট

Date:

Share post:

কোনওরকম তাড়াহুড়ো নয়! তালিকা মেনেই হবে সন্দেশখালি (Sandeskhali) নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি। সোমবার একথাই স্পষ্ট করে জানাল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ (Division Bench)। মামলার দ্রুত শুনানি চেয়ে সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। আর সেই প্রসঙ্গে একথাই সাফ জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।

সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারী কি সন্দেশখালি গিয়েছিলেন? না কি তিনি কোনও সমাজকর্মী? তা হলে কেন এই মামলার দ্রুত শুনানি করতে হবে? ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়েছে, হাই কোর্টের তালিকা মেনেই এই মামলার শুনানি হবে। এছাড়া ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, সোমবারই হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেখানে কী হয় তা দেখতে হবে বলেও মত ডিভিশন বেঞ্চের। সন্দেশখালিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। এরপরই মামলা দায়ের করার অনুমতি দেন হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। সোমবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তবে এদিন মামলাকারী তাড়াহুড়ো করলে হাই কোর্ট একেবারে সাফ জানিয়ে দেয় হাই কোর্টের তালিকা মেনেই শুনানি হবে এই মামলার।

ধীরে ধীরে রাজ্য সরকার ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সন্দেশখালির। সময় যত গড়াচ্ছে প্রতিদিনই সেখানে গায়ের জোরে অশান্তির চেষ্টা করছেন বিরোধীরা। যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতি সামাল দিচ্ছেন। এছাড়া এলাকায় শান্তি ফেরাতে একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি দোষীদের খুঁজে বের করে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...