Sunday, March 29, 2026

রেশন মামলায় ফের পিছিয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি

Date:

Share post:

মন্ত্রীপদ চলে গিয়েছে তাঁর। রেশন মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রীত্ব যাওয়ার পরই গত ১৮ ফেব্রুয়ারি জামিনের আবেদন করতে দেখা গিয়েছিল প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর অবশেষে জামিনের আবেদন করেন তিনি। যদিও তার জামিনের শুনানি পর্ব পিছিয়ে যায় সেদিন। আজ ২০ ফেব্রুয়ারি জামিনের পরবর্তী শুনানি ছিল। সেই শুনানিও ফের পিছিয়ে গেল।
মূলত রেশন বন্টন মামলার সঙ্গে তিনি জড়িত নন এবং তার অসুস্থতার কথা আগেই আদালতে জানিয়েছেন। এই দুটি কারণ দেখিয়েই জামিনের আবেদন করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। কিন্তু এদিন সেই মামলার শুনানি হল না। মামলার সম্ভাব্য শুনানি হবে ২৮ ফেব্রুয়ারি।ইতিমধ্যেই রেশন বন্টন মামলায় টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে ইডি জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে । এবং ইডির অভিযোগ, শঙ্কর আঢ্য ২০ হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন। যার মধ্যে ১০ হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। এই বিষয়কে সামনে রেখে তদন্তে গতি আনছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বালুর আইনজীবী এদিন তাঁর মক্কেলের অসুস্থতার কথা তুলে ধরেন আদালতের সামনে। এর পাশাপাশি তাঁর আইনজীবী জানান যে, ইডি রেশনকাণ্ডে তাঁর মক্কেল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রেশন মামলায় জড়িত থাকার সরাসরি কোনও তথ্যপ্রমাণ সামনে আনতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও ইডি সূত্রে দাবি করা হয়, জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ি থেকে একাধিক কাগজপত্র মিলেছে, যেগুলির সূত্র ধরে বিভিন্ন ব্যবসায়ীদের নাম পাওয়া গিয়েছে এবং তদন্তে সেগুলি অত্যন্ত সাফল্য আনছে বলে দাবি তদন্তকারীদের।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...