Tuesday, March 31, 2026

প্রয়াত বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রেস ব্রেমে

Date:

Share post:

প্রয়াত বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রেস ব্রেমে। তাঁর গোলেই ১৯৯০ সালে বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারিয়ে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছিলো পশ্চিম জার্মানি। মৃত্যুকালে আন্দ্রেস ব্রেমের বয়স হয়েছিলো ৬৩ বছর।
ব্রেমের মৃত্যু নিয়ে একাধিক জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রেমের। আর প্রাক্তন জার্মান ফুটবলারের প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব ফুটবল। শোকের ছায়া ফুটবল মহলে।

১৯৯০ বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি থেকে গোল করেছিলেন ব্রেমের, সেই গোলেই বিশ্বজয়ী হয়েছিল পশ্চিম জার্মানি। মূলত লেফট ব্যাক বা লেফট উইঙ্গারে খেলতেন ব্রেমের। ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল অবধি পশ্চিম জার্মানির হয়ে খেলেছিলেন ব্রেমে। ১৯৮৪ ইউরো কাপের সেরা ফুটবলার হয়েছিলেন তিনি। ক্লাবস্তরে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের মত বড় ক্লাবে খেলেছেন তিনি।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বী নয়, মহারাজ এগিয়ে রাখলেন এই তরুণ ক্রিকেটারকে

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...