Saturday, April 4, 2026

পরিষেবা পাচ্ছেন না বহু মানুষ! ফের ‘আধার-বিভ্রাট’ জেলায় জেলায়

Date:

Share post:

ফের জেলায় জেলায় আধার-বিভ্রাট। মিলল আধার বাতিলের চিঠি। এরফলে বন্ধ ব্যাঙ্ক ও সরকারি পরিষেবাও। প্রতিদিনই তালিকায় নতুন নতুন জেলা যোগ হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, আধার লিঙ্ক নিষ্ক্রিয় হওয়ার চিঠি পেয়ে মাথায় হাত বাসিন্দাদের। এরপর ফের আধারা বাতিলের চিঠি গেল নদীয়া, মালদহ, চোপড়াতেও। এছাড়াও কাকদ্বীপ, বাগদা থেকে পূর্বস্থলী, ফের আধারের গেরোয় চোখে আঁধার দেখছেন স্থানীয় বাসিন্দারা। হাঁসনাবাদের বেশ কিছু মানুষের আধার বাতিল হয়ে গিয়েছে। তাঁরা ব্যাঙ্কে গিয়ে সমস্যার মুখে পড়েন। কোনও কাজ করতে পারছেন না।

আধার বাতিল হয়ে যাওয়াওই পরিবারগুলির অভিযোগ, হঠাৎ করেই মঙ্গলবার তাঁদের কাছে বাতিলের চিঠি আসে। বুধবার সকালে এঁদের মধ্যে কয়েকজন ব্যাঙ্কে গিয়ে দেখেন তাঁরা টাকা তুলতে পারছেন না। তাঁদের পরিবারের কয়েকজন তামলিনাড়ুতে কাজ করেন। সেখান থেকে কোনও টাকায় তাঁরা পাঠাতে পারছেন না। ফলে রাতারাতি আধার বাতিল হয়ে যাওয়ার হাঁসনাবাদের ৩৬টি পরিবার অথৈ জলে পড়েছেন তাঁরা কী করবেন বুঝতে পারছেন না। কোচবিহারেও পাঁচজন বাসিন্দার আঁধারকার্ড নিস্ক্রীয় হয়েছে বলে জানা গেছে। এরা প্রত্যেকেই দিনহাটার বাসিন্দা৷ জানা গেছে পাঁচজনের মধ্যে তিনজন দিনহাটা ১ ব্লকের বাসিন্দা বাকি দুজন দিনহাটা ২ ব্লকের বাসিন্দা৷ তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় দাবি করেন, রাজবংশী সমাজের মানুষদের উপর বেছে বেছে এই ধরনের অন্যায় ও চক্রান্ত করছে কেন্দ্র সরকার। সাধারণ মানুষ যাতে হয়রান হয় তাই এসব চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার বাতিল নিয়ে সরব হয়েছেন। আধার নিয়ে ফেডারেশনও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছে।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় কু.রুচিকর পোস্ট! বিজেপি জেলা সভানেত্রীর বিরুদ্ধে প্র.তিবাদ জানিয়ে শা.স্তির দাবি তৃণমূলের

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...