Thursday, April 2, 2026

বাংলা থেকে নিশ্চিত মাত্র দুটি আসন, দলীয় রিপোর্টে হতাশ বঙ্গ বিজেপি!

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস

শিয়রে লোকসভা ভোট। কিন্তু এখনও ছন্নছাড়া বঙ্গ বিজেপি। কেন্দ্রে শাসন ক্ষমতায় থাকার সুবাদে এ রাজ্যের নেতানেত্রীরা লম্ফঝম্প করলেও বাস্তবের ছবিটা কিন্তু একেবারেই সুখকর নয় গেরুয়া শিবিরের জন্য। নিচুস্তরে
সংগঠনের বেহাল দশা। তাই তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের যথেষ্ট রসদ থাকলেও তা মানুষের সামনে তুলে ধরতে ব্যর্থ এ রাজ্যের নেতারা। সংবাদ মাধ্যমের উপর ভর করে সাময়িক প্রচারের আলোয় আসা যায় বটে, কিন্তু ভোট বাক্সে তার কোনও প্রতিফলন ঘটে না।

বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, এবার বাংলা থেকে মেরেকেটে ৭ থেকে ৮টি আসন পেতে পারে তারা। কিন্তু এর মধ্যেও নিশ্চিত আসন মাত্র দুটি। ফলে ২০১৯-এর ফলাফলের ভিত্তিতে ১০টির বেশি আসন এবার হারাতে পারে বিজেপি। এমনকি, লোকসভার আগে যে সন্দেশখালি নিয়ে মাতামাতি করছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা, সেই বসিরহাট আসন জেতা তো দূরের কথা, দাঁত ফোটাতে পর্যন্ত পারবে না বিজেপি। দলের অন্দরে খবর, নদিয়ার রানাঘাট ও উত্তর ২৪ পরগনার বনগাঁ ছাড়া আর কোনও আসনে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না বিজেপি।

গতবারের জেতা আসন দার্জিলিং নিয়েও ঘোর সংশয়, কারণ এই আসনে একটানা বিজেপি জিতে আসলেও সেই জয় কিন্তু স্থানীয় দলগুলির সমীকরণের উপর ভিত্তি করে। ফলে এই আসনও এবার অনিশ্চিত।

বঙ্গ বিজেপির এক রজ্যস্তরের নেতার কথায়, আগেরবারের তুলনায় বাংলায় অনেকেই খারাপ ফল হবে দলের। এমনকী, তৃণমূল যদি ৩৫ আসনের গণ্ডি পেরিয়ে যায় তাতেও অবাক হওয়ার কিছু নেই। বিজেপির ওই নেতার দাবি, দিল্লি নেতৃত্বও জানে বাংলা থেকে ১০ থেকে ১২টি আসন এবার তাঁরা হারাতে চলেছেন। তাহলে এই ড্যামেজ কীভাবে কন্ট্রোল হবে? ওই নেতা জানান, দিল্লির নেতৃত্ব বাংলার এই আসন সঙ্কট উত্তরপ্রদেশ থেকে মেক-আপ করার কৌশল নিয়েছে। গতবার উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ৬০টি আসন গিয়েছিল বিজেপির ঝুলিতে। বাংলায় তথৈবচ অবস্থা বুঝে এবার সেই সংখ্যা ৭০-এ নিয়ে যেতে মরিয়া অমিত শাহ-জে পি নাড্ডারা।

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...