Monday, April 6, 2026

বেনিয়মে জিরো টলারেন্স, পুরুলিয়ায় আদিবাসীকে মহিলাকে মারধরে সাসপেন্ড ওসি

Date:

Share post:

আদিবাসী মহিলাকে মারধরের ঘটনায় পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দাঁ-কে সাসপেন্ড করল জেলা পুলিশ। নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রথমে ক্লোজ ও পরে সাসপেনশনের সিদ্ধান্ত বলে জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যে কোনও বেনিয়মে জিরো টলারেন্সের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই আদিবাসী মহিলার অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় জেলা পুলিশ।

পুরুলিয়ার কোটশিলা এলাকার বড়রোলা গ্রামে রবিবার বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে যায় পুলিশ বাহিনী। সেখানে বেশ কিছু ঘর থেকে বেআইনি মদ উদ্ধার হয়। একটি বাড়ি থেকে মদ উদ্ধারের পর মহিলাকে গালিগালাজ করে ও মারধর করে বলে অভিযোগ আদিবাসী মহিলার। তিনি থানার দ্বারস্থ হন।

মহিলার অভিযোগ পেয়ে পদক্ষেপ নেয় পুলিশ। ঘটনার তদন্তে নেমে প্রথমেই নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওসি তুফান দাঁ-কে ক্লোজ করা হয়। বুধবার সাসপেন্ড করা হয় তাঁকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...