Tuesday, March 24, 2026

বিয়েবাড়িতে চলল গু.লি, উত্তরপ্রদেশে খু.ন দাউদ ইব্রাহিমের আত্মীয়

Date:

Share post:

সাতসকালে উত্তরপ্রদেশের জালালাবাদে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের এক আত্মীয়র। মৃত ব্যক্তির নাম নিহাল খান। জানা গিয়েছে, পলাতক দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কসকরের শ্যালক ছিল নিহাল। এদিকে এই নিহাল খান জালালাবাদের চেয়ারম্যান শাকিল খানেরও শ্যালক। রিপোর্টে দাবি করা হয়েছে, শাকিলের ভাই কামিলের বিরুদ্ধে নিহালকে খুন করার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, ২০১৬ সালে কামিলের মেয়েকে ভাগিয়ে নিয়ে গিয়েছিল নিহাল। পরবর্তীতে সেই বিষয়টি পারিবারিক ভাবে মিটমাট করে নেওয়া হয়েছিল। ভাগ্নের বিয়ে উপলক্ষে মুম্বই থেকে এহেন নিহাল কয়েকদিন আগে এসেছিল জালালাবাদে। সেই সময়ই কামিলের সঙ্গে মুখোমুখি হয় সে। সেই সময় কামিল ও নিহালের কথা কাটাকাটি শুরু হয়। বচসার মাঝেই নাকি নিহালকে গুলি করে খুন করে কামিল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত কামিল খান পলাতক। তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন- সবুজায়নে জোর দিতে মার্লিন গ্রুপের উদ্যোগে বিশেষ সম্মেলন

 

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...